সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে মেসাজ পার্লারের আড়ালে অসামাজিক কার্যকলাপের অভিযোগ, নেতৃত্ব দিচ্ছেন উজ্জল দাশ ধামইরহাটে ওয়ার্ল্ড ভিশনের কারিগরি প্রশিক্ষণ সমাপনী ও সনদ বিতরণ ধামইরহাটে জাতীয় পুষ্টি মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত ধামইরহাটে পুলিশের বড় অভিযান: ৫ হাজার লিটার চোলাইমদ জব্দ ও ধ্বংস কক্সবাজারে ঈদগাঁও ইউপি সদস্য অপহরণ,৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি জ্বালানি তেলের দামে অস্থির চট্টগ্রামের বাজার, বেড়েছে নিত্যপণ্যের দাম রাঙ্গুনিয়ায় দুই অবৈধ ইটভাটাকে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা শ্রীমঙ্গলে চায়ের স্বাদ নির্ণয় ও মান নিয়ন্ত্রণে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে মাদক কারবারিসহ আটক ১০, মাদক উদ্ধার শ্রীমঙ্গলে বিপন্ন প্রজাতির তক্ষক উদ্ধার

ভালুকায় ১৪ মাস পর বিএনপিতে ফিরলেন ফখরুদ্দিন আহামেদ বাচ্চু

 

মোঃ আনিছ মাল, স্টাফ রিপোর্টার:

ময়মনসিংহের ভালুকায় দীর্ঘ ১৪ মাস পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে ফিরলেন জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, ভালুকা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও আহ্বায়ক ফখরুদ্দিন আহামেদ বাচ্চু।

 

দলের চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান তার বিরুদ্ধে দেওয়া বহিষ্কারাদেশ প্রত্যাহার করায় কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানিয়ে এক শুভেচ্ছা মিছিল করেছে বাচ্চু সমর্থিত ভালুকা উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

 

শুভেচ্ছা মিছিলটি ভালুকা সরকারি কলেজ মাঠ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ মাঠেই এক সংক্ষিপ্ত আলোচনায় মিলিত হয়।

 

মিছিলে বক্তারা বলেন, “আমরা ফখরুদ্দিন আহামেদ বাচ্চুকে ফিরে পেয়ে আনন্দিত। ভালুকা রাজনীতিতে তার বিকল্প নেই। তিনি সবসময় তৃণমূলের নেতা-কর্মীদের পাশে থেকেছেন এবং আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন।”

 

কৃতজ্ঞতা জানিয়ে ফখরুদ্দিন আহামেদ বাচ্চু বলেন, “আমার কোনো পদ-পদবি না থাকলেও আপনারা আমাকে যে ভালোবেসেছেন, যে সংগ্রাম করেছেন তার জন্য আমি কৃতজ্ঞ। আমার জন্য যারা পরিশ্রম করেছেন, আমি তাদের জন্য জীবনের তাজা রক্ত দিয়েও চেষ্টা করবো, ইনশাআল্লাহ।”

 

আরও বলেন, “আজ আমাদের দিনটি বিজয়ের নয়, উল্লাসের নয় আজ কেবল শুভেচ্ছা ও কৃতজ্ঞতার দিন। আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব, বিএনপিকে শক্তিশালী করব এবং জনগণের অধিকার ফিরিয়ে আনব।”

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com