সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে মেসাজ পার্লারের আড়ালে অসামাজিক কার্যকলাপের অভিযোগ, নেতৃত্ব দিচ্ছেন উজ্জল দাশ ধামইরহাটে ওয়ার্ল্ড ভিশনের কারিগরি প্রশিক্ষণ সমাপনী ও সনদ বিতরণ ধামইরহাটে জাতীয় পুষ্টি মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত ধামইরহাটে পুলিশের বড় অভিযান: ৫ হাজার লিটার চোলাইমদ জব্দ ও ধ্বংস কক্সবাজারে ঈদগাঁও ইউপি সদস্য অপহরণ,৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি জ্বালানি তেলের দামে অস্থির চট্টগ্রামের বাজার, বেড়েছে নিত্যপণ্যের দাম রাঙ্গুনিয়ায় দুই অবৈধ ইটভাটাকে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা শ্রীমঙ্গলে চায়ের স্বাদ নির্ণয় ও মান নিয়ন্ত্রণে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে মাদক কারবারিসহ আটক ১০, মাদক উদ্ধার শ্রীমঙ্গলে বিপন্ন প্রজাতির তক্ষক উদ্ধার

পটিয়ায়-চালককে মারধর করে কাভার্ডভ্যানসহ তেল ছিনতাই চক্রের মূলহোতা গ্রেপ্তার

 

মো সেলিম উদ্দিন খাঁন

চট্টগ্রামের পটিয়ায় আন্তঃজেলা ছিনতাই চক্রের মূলহোতা সুজন দত্তকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ছিনতাই করা মিনি কাভার্ডভ্যানসহ ১ হাজার ৩৫২ লিটার সয়াবিন তেল উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল পৌনে ১০টায় বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সুজন দত্ত আনোয়ারা উপজেলার চাতরি ইউপির দিলীপ দত্তের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন পটিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) প্রদীপ দে। তিনি বলেন, গত বৃহস্পতিবার সকালে নয়াহাট এলাকায় স্মাইল ফুড প্রোডাক্টস লিমিটেড কোম্পানির সয়াবিন তেলবাহী একটি মিনি কাভার্ডভ্যান ছিনতাই হয়। এ সময় কয়েকজন দুর্বৃত্ত চালককে মারধর করে নগদ টাকা, মোবাইল ফোন ও গাড়িসহ তেল লুট করে নিয়ে যায়। তিনি আরও বলেন, ঘটনার পর কোম্পানির কর্মকর্তা শাহ জুলহাস বাদী হয়ে পটিয়া থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর বিকাল সাড়ে ৪টায় আনোয়ারা উপজেলার চাতরি ইউপির নি জবাড়ি থেকে সুজন দত্তকে গ্রেপ্তার করা হয়। এ সময় ছিনতাই করা মিনি কাভার্ডভ্যানসহ ১ হাজার ৩৫২ লিটার তেল উদ্ধার করা হয়। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com