সোমবার, ১৫ Jun ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
লোহাগাড়ায় সাবেক ইউপি চেয়ারম্যান মৌলানা হেলাল উদ্দিন আটক রামিসা ধর্ষণ-হত্যার ঘটনায় রায়:পর্যবেক্ষণে যা বললেন বিচারক কক্সবাজারে ঘুষে চলছে শতাধিক অবৈধ ভাটা, সংরক্ষিত বনে ৩১ ইটভাটায় কাঠ পুড়িয়ে ইট উৎপাদন বড়লেখায় ডাকাতির চেষ্টা ও হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার শ্রীমঙ্গলে সাংবাদিকের বাসা থেকে চুরি ওয়া মালামাল উদ্ধার, কেয়ারটেকার গ্রেপ্তার শ্রীমঙ্গলে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন লামায় সাংবাদিকের বাড়িতে ডাকাতি, ফোন ধরেনি পুলিশ চুনতি ১৯দিনব্যাপী সীরতুন্নবী (স.)’র ৫৬ তম মাহফিলে’র প্রস্তুতি সভা: বাজেট সাড়ে পাঁচ কোটি চট্টগ্রাম-কেন্দ্রীয় কারাগার অঞ্চলভেদে ৪ ভাগ করার পরিকল্পনা বিরূপ আবহাওয়ার কারণে লবণের লক্ষ্যমাত্রা অপূর্ণ প্রায় ৭ লাখ ৭০ হাজার টন কম

আমিরাবাদ মাস্টার হাট এক ভূমি দস্যুতে অতিষ্ঠ এলাকাবাসী

 

নিজস্ব প্রতিনিধি

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় বাহাদুর নামের এক ভূমি দস্যুর অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী। জোরপূর্বক জমি দখল, কিশোর গ্যাং পালনসহ নানা রকম অপরাধের মূল হোতা এই ভূমি দস্যু বাহাদুর। জানা যায়, লোহাগাড়া উপজেলার ২নং আমিরাবাদ ইউনিয়নের ১নং ওয়ার্ডের আব্দুল মোতালেব বাড়ির মৃত আব্দুল মোতালেবের ছেলে বাহাদুর। নানা অপরাধের সাথে সে যুক্ত থাকলেও বাহাদুরের ভূমি দস্যুতার অত্যাচারে অতিষ্ঠ আমিরাবাদ ইউনিয়নের মাস্টার হাট সহ বেশ কয়েকটি এলাকার মানুষ। এলাকাবাসীর অভিযোগ ভুমিদস্যু বাহাদুর জাল দলিল, জাল খতিয়ান করে অসহায় পরিবারের জায়গা জমি জবরদখল করা তার প্রতিনিয়ত কাজ। ভুক্তভোগীরা এসবের প্রতিবাদ করতে গেলে প্রতিনিয়ত শিকার হোন কিশোর গ্যাং কর্তৃক হামলার শিকার। জানা যায়, ভূমি দস্যু বাহাদুর বিরুদ্ধে ভূমি দস্যুতার উপজেলা সহকারী (ভূমি), থানা ও স্থানীয় চেয়ারম্যানের কাছে একাধিক অভিযোগ রয়েছে। এসব অভিযোগে দেখা যায় তার অপরাধের নানাচিত্র।এসব অভিযোগে জানা যায়, আমিরাবাদ মাস্টার হাট এলাকায় রাজনৈতিক কোন পদ পদবি না থাকলেও রাজনৈতিক প্রভাব দেখিয়ে কিশোর গ্যাং লালন করে আসছে ভূমি দস্যু বাহাদুর। যাদের মাধ্যমে মদ বিক্রি, জাল দলিল তৈরী, জাল খতিয়ান তৈরী করে সুযোগ বুঝে অন্যের জমি দখল করে নেওয়া। তার বিরুদ্ধে এসব অপরাধের একাধিক অভিযোগ হলেও স্থানীয় কিছু প্রভাবশালীর আশ্রয়ে সে আরো বেপরোয়া হয়ে ওঠছে। এমনকি কোন কোন ভুক্তভোগী অসহায় হলে তাদের বাড়ি ছাড়া করার জন্য প্রতিনিয়ত হামলা-মামলা চালিয়ে হয়রানী করে সে । অনেক অসহায় ভুক্তভোগী এই বাহাদুর গং এর লোকদের সাথে পেরে উঠতে পারছেনা বলে জানায় অনেক ভুক্তভোগী।সরজমিনে খোজ নিয়ে জানা যায়, সে এলাকার চিহ্নিত একজন ভূমিদস্যু। বিগত তিন চার বছর ধরে এসব কাজ করে আসছে। তার সাথে রয়েছে আরো দুই ভূমি দস্যু।সাংবাদিক কামরুল ইসলাম নামের এক ভুক্তভোগী জানান, আমার পূর্ব পুরুষের সম্পত্তি আমদের নামে সব ঠিক আছে এমনকি আমাদের নামে বিএস খতিয়ানও ঠিক আছে। এখন সে এসে বলে এই জায়গা নাকি তার। সে জোরপূর্বক দখল করতে চাই আমাদের জায়গা। তার বিরুদ্ধে আমি থানায় অভিযোগ করেছি! বাহাদুর আমাদের নামে চট্টগ্রাম কোর্টে মিথ্যে মামলা করেছে। লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান বলেন, বিষয়টি আমি খতিয়ে দেখব। সে যদি এগুলোর মাধ্যমে এলাকায় আইনশৃঙ্খলা অবনতি করে তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com