সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে মেসাজ পার্লারের আড়ালে অসামাজিক কার্যকলাপের অভিযোগ, নেতৃত্ব দিচ্ছেন উজ্জল দাশ ধামইরহাটে ওয়ার্ল্ড ভিশনের কারিগরি প্রশিক্ষণ সমাপনী ও সনদ বিতরণ ধামইরহাটে জাতীয় পুষ্টি মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত ধামইরহাটে পুলিশের বড় অভিযান: ৫ হাজার লিটার চোলাইমদ জব্দ ও ধ্বংস কক্সবাজারে ঈদগাঁও ইউপি সদস্য অপহরণ,৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি জ্বালানি তেলের দামে অস্থির চট্টগ্রামের বাজার, বেড়েছে নিত্যপণ্যের দাম রাঙ্গুনিয়ায় দুই অবৈধ ইটভাটাকে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা শ্রীমঙ্গলে চায়ের স্বাদ নির্ণয় ও মান নিয়ন্ত্রণে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে মাদক কারবারিসহ আটক ১০, মাদক উদ্ধার শ্রীমঙ্গলে বিপন্ন প্রজাতির তক্ষক উদ্ধার

চকরিয়ায় সড়কে প্রাণ হারালেন মোটরসাইকেল আরোহী যুবক

 

মোঃ সেলিম উদ্দিন খাঁন 

কক্সবাজারের চকরিয়ায় পন্যবাহি কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে সাব্বির হোসেন সাগর (২২) নামের এক মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন। শুক্রবার (২৪ অক্টোবর) বিকেল সাড়ে পাঁচটার দিকে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার ডুলাহাজারা সাফারি পার্ক গেইটের সামনে ডাকবাংলো এলাকায় ঘটেছে এ ভয়াবহ সড়ক দুর্ঘটনা। এতে ক্যাভাডভ্যানের নীচে চাপা পড়ে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে গেছে।

নিহত সাব্বির হোসেন সাগর কুড়িগ্রাম জেলার উলিপুর থানার তবকপুর ইউনিয়নের বামনাছাড়া গ্রামের জোবাইদুর রহমানের ছেলে।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শী লোকজন জানান, শুক্রবার বিকালে কক্সবাজার থেকে চট্টগ্রামঅভিমুখী ঈগলু আইসক্রিমের একটি কাভার্ডভ্যানের সাথে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় মোটরসাইকেল আরোহী সাব্বির হোসেন সাগর গুরুতর আহত হন।

 

দূর্ঘটনার পরপর তাৎক্ষণিক হাইওয়ে পুলিশ ও স্থানীয় লোকজন এগিয়ে এসে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোটরসাইকেল আরোহী যুবককে মৃত ঘোষণা করেন।

 

স্থানীয় লোকজন জানান, সড়কের উপর দুর্ঘটনাটি সংগঠিত হলে বেশকিছু সময় কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে অবশ্য হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনা কবলিত কার্ভাডভ্যানটি সরিয়ে নিলে পরে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

 

চকরিয়া উপজেলার মালুমঘাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে আহত যুবককে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত কাভার্ডভ্যান ও মোটরসাইকেলটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

 

তিনি বলেন, দুর্ঘটনা কবলিত কার্ভাডভ্যানটি ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়। পরে প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরি করে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন হাইওয়ে থানার ওসি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com