সোমবার, ১৫ Jun ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
লোহাগাড়ায় সাবেক ইউপি চেয়ারম্যান মৌলানা হেলাল উদ্দিন আটক রামিসা ধর্ষণ-হত্যার ঘটনায় রায়:পর্যবেক্ষণে যা বললেন বিচারক কক্সবাজারে ঘুষে চলছে শতাধিক অবৈধ ভাটা, সংরক্ষিত বনে ৩১ ইটভাটায় কাঠ পুড়িয়ে ইট উৎপাদন বড়লেখায় ডাকাতির চেষ্টা ও হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার শ্রীমঙ্গলে সাংবাদিকের বাসা থেকে চুরি ওয়া মালামাল উদ্ধার, কেয়ারটেকার গ্রেপ্তার শ্রীমঙ্গলে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন লামায় সাংবাদিকের বাড়িতে ডাকাতি, ফোন ধরেনি পুলিশ চুনতি ১৯দিনব্যাপী সীরতুন্নবী (স.)’র ৫৬ তম মাহফিলে’র প্রস্তুতি সভা: বাজেট সাড়ে পাঁচ কোটি চট্টগ্রাম-কেন্দ্রীয় কারাগার অঞ্চলভেদে ৪ ভাগ করার পরিকল্পনা বিরূপ আবহাওয়ার কারণে লবণের লক্ষ্যমাত্রা অপূর্ণ প্রায় ৭ লাখ ৭০ হাজার টন কম

গোদাগাড়ীতে শিশু সুরক্ষা নিয়ে কমিউনিটি সংলাপ

 

জি.আর.রওনক,রাজশাহী:

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় শিশু সুরক্ষা বিষয়ক কমিউনিটি সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সংলাপের আয়োজন করে উন্নয়ন সংস্থা এসিডি (ACD)। সহযোগিতা করে চিলড্রেন নো বেটার (Children Know Better) প্রকল্প।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ। সংলাপে অংশ নেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল মানিক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফার ইয়াসমিন, উপজেলা শিক্ষা অফিসার আমিরুল ইসলাম, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, কমিউনিটি লিডার, ধর্মীয় নেতা, কাজি এবং গোদাগাড়ী থানার অফিসার ইনচার্জসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

 

 

সংলাপে শিশু সুরক্ষায় বড় বাধা হিসেবে শিশুর যৌন শোষণ চিহ্নিত করা হয়। শিশুদের নেতৃত্বে আয়োজিত এ সংলাপে যৌন শোষণবিষয়ক গবেষণার ফলাফল উপস্থাপন করা হয়। বক্তারা বলেন, স্কুল পর্যায়ে শিশু সুরক্ষা কমিটিতে শিশুদের ফোকাল পয়েন্ট হিসেবে অন্তর্ভুক্ত করা এবং সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় তাদের অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি।

 

 

উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ বলেন, “শিশুদের মতামতকে গুরুত্ব দিয়ে আমরা যদি একসঙ্গে কাজ করি, তাহলে যৌন শোষণ প্রতিরোধে কার্যকর ফল পাওয়া সম্ভব।”

 

সংলাপ শেষে শিশু নেতারা স্থানীয় ও জাতীয় পর্যায়ে শিশু সুরক্ষা বিষয়ে এ্যাডভোকেসি জোরদারের আহ্বান জানান এবং সমাজের সকলকে এ বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com