সোমবার, ১৫ Jun ২০২৬, ১০:১০ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
লোহাগাড়ায় সাবেক ইউপি চেয়ারম্যান মৌলানা হেলাল উদ্দিন আটক রামিসা ধর্ষণ-হত্যার ঘটনায় রায়:পর্যবেক্ষণে যা বললেন বিচারক কক্সবাজারে ঘুষে চলছে শতাধিক অবৈধ ভাটা, সংরক্ষিত বনে ৩১ ইটভাটায় কাঠ পুড়িয়ে ইট উৎপাদন বড়লেখায় ডাকাতির চেষ্টা ও হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার শ্রীমঙ্গলে সাংবাদিকের বাসা থেকে চুরি ওয়া মালামাল উদ্ধার, কেয়ারটেকার গ্রেপ্তার শ্রীমঙ্গলে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন লামায় সাংবাদিকের বাড়িতে ডাকাতি, ফোন ধরেনি পুলিশ চুনতি ১৯দিনব্যাপী সীরতুন্নবী (স.)’র ৫৬ তম মাহফিলে’র প্রস্তুতি সভা: বাজেট সাড়ে পাঁচ কোটি চট্টগ্রাম-কেন্দ্রীয় কারাগার অঞ্চলভেদে ৪ ভাগ করার পরিকল্পনা বিরূপ আবহাওয়ার কারণে লবণের লক্ষ্যমাত্রা অপূর্ণ প্রায় ৭ লাখ ৭০ হাজার টন কম

দুর্গাপুরে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

 

রাজশাহীর দুর্গাপুর উপজেলায় গাঁজা ক্রয়-বিক্রয়ের সময় মো. পারভেজ মোশারফ (২৮) নামের এক মাদক ব্যবসায়ীকে গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৫। (২০ অক্টোবর ২০২৫) বিকেল সাড়ে ৪টার দিকে দুর্গাপুর থানাধীন তরিপতপুর পশ্চিমপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

 

র‍্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৫, সিপিএসসি, রাজশাহীর একটি আভিযানিক দল জানতে পারে যে ওই এলাকায় এক মাদক ব্যবসায়ী গাঁজা বিক্রয় করছে। পরে র‍্যাবের একটি দল ঘটনাস্থলে অভিযান চালিয়ে পারভেজ মোশারফকে (পিতা—খাদেমুল ইসলাম, সাং—বাখরাবাজ দক্ষিণপাড়া, থানা—কাটাখালী, রাজশাহী মহানগর) আটক করে। এসময় তার বহন করা বাজারের ব্যাগ তল্লাশি করে ১ কেজি ৬০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

 

র‍্যাব জানায়, আটক পারভেজ এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে রাজশাহী শহর থেকে গাঁজা সংগ্রহ করে দুর্গাপুরে বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসে। তাকে হাতেনাতে আটক করার পর মাদক আইনে দুর্গাপুর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

 

র‍্যাবের এক কর্মকর্তা বলেন, “দেশ থেকে মাদক নির্মূলে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসায়ী বা চক্র যতই প্রভাবশালী হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না।”

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com