সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে মেসাজ পার্লারের আড়ালে অসামাজিক কার্যকলাপের অভিযোগ, নেতৃত্ব দিচ্ছেন উজ্জল দাশ ধামইরহাটে ওয়ার্ল্ড ভিশনের কারিগরি প্রশিক্ষণ সমাপনী ও সনদ বিতরণ ধামইরহাটে জাতীয় পুষ্টি মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত ধামইরহাটে পুলিশের বড় অভিযান: ৫ হাজার লিটার চোলাইমদ জব্দ ও ধ্বংস কক্সবাজারে ঈদগাঁও ইউপি সদস্য অপহরণ,৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি জ্বালানি তেলের দামে অস্থির চট্টগ্রামের বাজার, বেড়েছে নিত্যপণ্যের দাম রাঙ্গুনিয়ায় দুই অবৈধ ইটভাটাকে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা শ্রীমঙ্গলে চায়ের স্বাদ নির্ণয় ও মান নিয়ন্ত্রণে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে মাদক কারবারিসহ আটক ১০, মাদক উদ্ধার শ্রীমঙ্গলে বিপন্ন প্রজাতির তক্ষক উদ্ধার

কমলগঞ্জে লালন সাঁইয়ের ১৩৫তম তিরোধান দিবস উদ্‌যাপন ও তাঁতবস্ত্র বুনন প্রশিক্ষণ উদ্বোধন

 

মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের কমলগঞ্জে মণিপুরী ললিতকলা একাডেমির উদ্যোগে লালন সাঁইয়ের ১৩৫তম তিরোধান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। একই অনুষ্ঠানে ‘তারুণ্যের উৎসব ২০২৫’-এর অংশ হিসেবে মণিপুরী তাঁতবস্ত্র বুনন প্রশিক্ষণ কর্মসূচিরও উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানের উদ্বোধন করেন মৌলভীবাজারের জেলা প্রশাসক ও মণিপুরী ললিতকলা একাডেমির সভাপতি মোঃ ইসরাইল হোসেন।

 

বিশেষ অতিথি ছিলেন মনছুর আলমগীর, অধ্যক্ষ, মৌলভীবাজার সরকারি কলেজ; মোঃ রাফ উদ্দিন, অধ্যক্ষ, শ্রীমঙ্গল সরকারি কলেজ; এবং মাখন চন্দ্র সূত্রধর, উপজেলা নির্বাহী অফিসার, কমলগঞ্জ।

 

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মণিপুরী ললিতকলা একাডেমির উপপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) প্রবাস চন্দ্র সিংহ, এবং সঞ্চালনা করেন সংগীত প্রশিক্ষক সুতপা সিনহা।

 

বক্তারা বলেন, লালন সাঁইয়ের দর্শন ধর্ম, বর্ণ ও শ্রেণির ঊর্ধ্বে মানবতার মুক্ত বার্তা দেয়। তাঁর গান ও ভাবধারা আজও সমাজে সহমর্মিতা, সাম্য ও মানবিক চেতনার শিক্ষা দেয়। তরুণ প্রজন্মকে এসব শিক্ষা ধারণ করে সামাজিক সম্প্রীতি ও সাংস্কৃতিক চর্চা এগিয়ে নিতে হবে।

 

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে পরিবেশিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে স্থানীয় শিল্পীরা পরিবেশন করেন লালনগীতি, মণিপুরী নৃত্য, আবৃত্তি ও বাউলসংগীত। তরুণ প্রশিক্ষণার্থীদের অংশগ্রহণে ছিল প্রাণবন্ত পরিবেশনা।

 

‘তারুণ্যের উৎসব ২০২৫’-এর আওতায় শুরু হওয়া এই তাঁতবস্ত্র বুনন প্রশিক্ষণের মাধ্যমে স্থানীয় নারীদের ঐতিহ্যবাহী মণিপুরী তাঁতের কারুকার্য রপ্ত করে স্বনির্ভর হওয়ার সুযোগ সৃষ্টি হবে বলে আয়োজকরা জানান।

 

অনুষ্ঠানটি আয়োজন করে মণিপুরী ললিতকলা একাডেমি, কমলগঞ্জ, এবং সহযোগিতা করে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com