সোমবার, ১৫ Jun ২০২৬, ১১:৪১ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
লোহাগাড়ায় সাবেক ইউপি চেয়ারম্যান মৌলানা হেলাল উদ্দিন আটক রামিসা ধর্ষণ-হত্যার ঘটনায় রায়:পর্যবেক্ষণে যা বললেন বিচারক কক্সবাজারে ঘুষে চলছে শতাধিক অবৈধ ভাটা, সংরক্ষিত বনে ৩১ ইটভাটায় কাঠ পুড়িয়ে ইট উৎপাদন বড়লেখায় ডাকাতির চেষ্টা ও হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার শ্রীমঙ্গলে সাংবাদিকের বাসা থেকে চুরি ওয়া মালামাল উদ্ধার, কেয়ারটেকার গ্রেপ্তার শ্রীমঙ্গলে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন লামায় সাংবাদিকের বাড়িতে ডাকাতি, ফোন ধরেনি পুলিশ চুনতি ১৯দিনব্যাপী সীরতুন্নবী (স.)’র ৫৬ তম মাহফিলে’র প্রস্তুতি সভা: বাজেট সাড়ে পাঁচ কোটি চট্টগ্রাম-কেন্দ্রীয় কারাগার অঞ্চলভেদে ৪ ভাগ করার পরিকল্পনা বিরূপ আবহাওয়ার কারণে লবণের লক্ষ্যমাত্রা অপূর্ণ প্রায় ৭ লাখ ৭০ হাজার টন কম

ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে রাতের আঁধারে সিঁধ কেটে ঘরে ঢুকে বন্ধুকে কুপিয়ে হত্যাকরে থানায় আত্মসমর্পণ

 

মোঃ রেজাউল হক রহমত, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া):

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিটঘর ইউনিয়নের মহেশপুর গ্রামে গভীর রাতে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে তারই বাল্য বন্ধু। হত্যাকাণ্ডের পর সকালে থানায় গিয়ে আত্মসমর্পণ করেছে ঘাতক।

 

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার গভীর রাতে (প্রায় রাত ২টার দিকে) মহেশপুর গ্রামের মো. জাকির হোসেন মিয়ার ছেলে ওমর ফারুক মিয়া (২২)-কে কুপিয়ে হত্যা করে একই গ্রামের মৃত চাঁন মিয়ার ছেলে খায়রুল আমিন (৩৮)।

 

পরে বৃহস্পতিবার সকালে খায়রুল আমিন নিজেই নবীনগর থানায় গিয়ে হত্যার কথা স্বীকার করে আত্মসমর্পণ করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যায় ব্যবহৃত ধারালো ছুরিটি আলামত হিসেবে উদ্ধার করে পুলিশ।

 

এ বিষয়ে নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিনুর ইসলাম বলেন,

 

“মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যার কারণ ও পেছনের রহস্য উদঘাটনে তদন্ত চলছে। ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

 

স্থানীয়দের ধারণা, পূর্বের কোনো বিরোধ বা ব্যক্তিগত। ক্ষোভ থেকেই এই হত্যাকাণ্ড ঘটতে পারে। তবে পুলিশ বিষয়টি বিস্তারিত তদন্ত করছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com