মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
লোহাগাড়ায় সাবেক ইউপি চেয়ারম্যান মৌলানা হেলাল উদ্দিন আটক রামিসা ধর্ষণ-হত্যার ঘটনায় রায়:পর্যবেক্ষণে যা বললেন বিচারক কক্সবাজারে ঘুষে চলছে শতাধিক অবৈধ ভাটা, সংরক্ষিত বনে ৩১ ইটভাটায় কাঠ পুড়িয়ে ইট উৎপাদন বড়লেখায় ডাকাতির চেষ্টা ও হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার শ্রীমঙ্গলে সাংবাদিকের বাসা থেকে চুরি ওয়া মালামাল উদ্ধার, কেয়ারটেকার গ্রেপ্তার শ্রীমঙ্গলে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন লামায় সাংবাদিকের বাড়িতে ডাকাতি, ফোন ধরেনি পুলিশ চুনতি ১৯দিনব্যাপী সীরতুন্নবী (স.)’র ৫৬ তম মাহফিলে’র প্রস্তুতি সভা: বাজেট সাড়ে পাঁচ কোটি চট্টগ্রাম-কেন্দ্রীয় কারাগার অঞ্চলভেদে ৪ ভাগ করার পরিকল্পনা বিরূপ আবহাওয়ার কারণে লবণের লক্ষ্যমাত্রা অপূর্ণ প্রায় ৭ লাখ ৭০ হাজার টন কম

শ্রীমঙ্গলে ইলেক্ট্রিক স্কুটার এর বিক্রয় সেবা উদ্বোধন 

 

মৌলভীবাজার প্রতিনিধি

বাংলাদেশের গ্রাহকদের অন্যতম জনপ্রিয় বাহন ইলেক্ট্রিক স্কুটার সাইকেলের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটায় পর্যটন নগরী শ্রীমঙ্গলের গ্রান্ড সুলতান টি রিসোর্ট এন্ড গলফের চেয়ারম্যান খাজা টিপু সুলতান টি রিসোর্টের হল রুমে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এ সেবার উদ্বোধন করা হয়। এ সময় মৌলভীবাজার জেলার বিভিন্ন শ্রেণী ও পেশার ছয় শতাধিক অতিথি উপস্থিত ছিলেন।

এসময় খাজা টিপু সুলতান বলেন,শ্রীমঙ্গলকে আলাদাভাবে পরিচিত করতে এখানে এ রিসোর্টের পথযাত্রা শুরু করা হয়। এলাকার মানুষের ভালোবাসা ও সবার সহযোগিতা নিয়ে আমাদের প্রতিষ্ঠানটি ইতিমধ্যে ঋণমুক্ত হয়েছে। মানুষের ভালোবাসা পেয়ে আমি এই এলাকায় আমার অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছি। এখানে গড়ে তুলেছি রশনি অটো রাইস মিল ও পলি ফাইবার মিল। যাহা সুনাম ও সফলতার সহিত ব্যবসা পরিচালনা করে যাচ্ছে। ওই দুটি প্রতিষ্ঠানও ব্যাংক থেকে দায় মুক্ত হয়েছে বলে তিনি জানান।

তিনি এসময় আরও বলেন,এ এলাকার মানুষের ভালোবাসায় আমি রশনি পলি ফাইবার মিলের ৫০% শেয়ার অবমুক্ত করতে চাই। যারা আমার ব্যবসায় বিনিয়োগ করতে চান তারা যোগাযোগ করতে পারেন বলে জানান।

তিনি বলেন,শ্রীমঙ্গল পর্যটন এলাকা দেশ ও বিদেশ থেকে বিভিন্ন পর্যটকরা বেড়াতে আসেন এ এলাকায়। তাদের ও অন্যান্য পেশার মানুষের সুবিধার কথা চিন্তা করে এই ইলেক্ট্রিক বাইকের শুভ যাত্রা করা হয়েছে। যারা এই বাইকটি ক্রয় করতে চান শ্রীমঙ্গলে এই প্রতিষ্ঠান থেকে এটা ক্রয় করতে পারেন। বিভিন্ন মডেলের এই বাহনটি নারী ও পুরুষ পছন্দ মত কালার ও সব ধরনের সুযোগ সুবিধা দেয়া হবে বলে তিনি জানান। তিনি ঠিক করে রেখেছেন শ্রীমঙ্গলেই যেন তার জীবনের শেষ ঠিকানা হয়,এর জন্য জান্নাতুল ফেরদৌস মসজিদ ও কবরস্থান গড়ে তুলেছেন। শ্রীমঙ্গলের মানুষ ও প্রকৃতিকে ভালোবেসে তিনি শ্রীমঙ্গলীয়ান বলে নিজকে গর্ববোধ করেন বলে জানান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com