মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
শ্রীমঙ্গলে চোরচক্রের দুই সদস্য আটক, মালামাল উদ্ধার ডিমলায় ট্রাক চাপায় প্রাণ গেল নবম শ্রেণির ছাত্রীর ধামইরহাটে পুলিশের বিশেষ অভিযানে ৩ মাদকসেবী আটক: বিভিন্ন মেয়াদে সাজা ধামইরহাটে আশ্রয়ণ প্রকল্পের পাশে বালু খেকুদের থাবা, হুমকির মুখে নদী ও জনপদ চট্টগ্রামে মেসাজ পার্লারের আড়ালে অসামাজিক কার্যকলাপের অভিযোগ, নেতৃত্ব দিচ্ছেন উজ্জল দাশ ধামইরহাটে ওয়ার্ল্ড ভিশনের কারিগরি প্রশিক্ষণ সমাপনী ও সনদ বিতরণ ধামইরহাটে জাতীয় পুষ্টি মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত ধামইরহাটে পুলিশের বড় অভিযান: ৫ হাজার লিটার চোলাইমদ জব্দ ও ধ্বংস কক্সবাজারে ঈদগাঁও ইউপি সদস্য অপহরণ,৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি জ্বালানি তেলের দামে অস্থির চট্টগ্রামের বাজার, বেড়েছে নিত্যপণ্যের দাম

চাকসুর নির্বাচনে: ছাত্রদলের ভরাডুবি দীর্ঘ ৪৪ বছর পর নেতৃত্বে শিবির, বিএনপির জন্য রাজনৈতিক ‘কঠিন বার্তা’

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"resize":2,"square_fit":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

 

মো.সেলিম উদ্দিন খাঁন 

জাতীয় নির্বাচনের মাত্র চার মাস আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) দীর্ঘ প্রতীক্ষিত চাকসু নির্বাচনে জাতীয়তাবাদী ছাত্রদলের ভরাডুবি বিএনপির জন্য একটি ‘কঠিন বার্তা’ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এদিকে ভিপি পদে বিজয়ী ইব্রাহীম ৭৯৮৩ ভোট পেয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের সাজ্জাদ হোসেন হৃদয় পেয়েছেন ৪৩৭৪ ভোট।জিএস পদে বিজয়ী সাঈদের ভোটসংখ্যা ৮০৩১। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের মো. শাফায়েত হোসেন পেয়েছেন ২৭৩৪ ভোট।এজিএস পদে জয় পাওয়া ছাত্রদল-সমর্থিত প্যানেলের আইয়ুবুর পেয়েছেন ৭০১৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রশিবিরের সাজ্জাত হোছন মুন্নার ভোটসংখ্যা ৫০৪৫ ভোট।বিশ্ববিদ্যালয়ের (চবি) দীর্ঘ প্রতীক্ষিত চাকসু নির্বাচনে এজিএস পদে জয় পেয়েছেন ছাত্রদল–সমর্থিত প্রার্থী আইয়ুবুর রহমান তৌফিক। ২৬টি পদের মধ্যে এটিই একমাত্র পদ যেখানে ছাত্রদল–সমর্থিত কোনো প্রার্থী জয়ী হয়েছেন।

তবে এই একটি পদ জেতাকেই ছাত্ররাজনীতিতে ‘প্রতীকী বিজয়’ বলে মনে করছেন অনেকেই। কারণ, প্রায় এক দশকের বেশি সময় নিষ্ক্রিয় থাকার পর ছাত্রদলের পুনরুত্থানের ইঙ্গিত মিলছে এই ফলাফলে।ভিপি ও জিএসসহ ২৪টি পদে জয় পেয়েছে শিবির–সমর্থিত ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’ প্যানেল। কেবল দুটি পদে এজিএস এবং ক্রীড়া সম্পাদক প্রতিদ্বন্দ্বিতা ছিল ঘনিষ্ঠ। শেষ পর্যন্ত এজিএস পদে জয় পান ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ছাত্র আইয়ুবুর রহমান তৌফিক। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন শিবির সমর্থিত সম্প্রীতির সাজ্জাদ হোসেন মুন্না।চবি ছাত্রদল ২০১৩ সালের পর থেকে প্রায় নিষ্ক্রিয় হয়ে পড়েছিল। একের পর এক সংঘর্ষ, মামলা, এবং সংগঠনের ওপর প্রশাসনিক নজরদারি ছাত্রদলকে কার্যত ক্যাম্পাস থেকে সরিয়ে দেয়। ছাত্রলীগের একচ্ছত্র আধিপত্য এবং পরে শিবিরের ছায়া–সংগঠনের উত্থানেও তারা ছিলেন আড়ালে। তবে ২০২৪ সালের আগস্টে শেখ হাসিনার পতনের পর থেকে কিছু প্রাক্তন ও বর্তমান নেতা ‘পুনর্গঠন কমিটি’ নামে সাংগঠনিক কাজ শুরু করেন। তারা ছোট ছোট সভা, অনলাইন প্রচারণা এবং গোপন বৈঠকের মাধ্যমে ধীরে ধীরে নিজেদের উপস্থিতি জানান দিতে থাকেন। এই নির্বাচনে তাদের অংশগ্রহণই ছিল সেই পুনঃপ্রবেশের বাস্তব রূপ।একটি পদ, কিন্তু অনেক সাহসের প্রতীক,এজিএস তৌফিক নির্বাচিত হওয়ার পর তার সমর্থকরা বলেন, আমরা জানতাম জেতা কঠিন। কিন্তু মাঠে দাঁড়ানোই ছিল চ্যালেঞ্জ। ছাত্রদলের বেশ কয়েকজন নেতাকর্মী জানান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের নাম উচ্চারণ করাটাই একসময় কঠিন ছিল। একটিতে এজিএস নির্বাচিত এটা শুধু চবির নয়, পুরো বাংলাদেশের সাহসের প্রতীক। কারণ ডাকসু ও জাকসুতে ছাত্রদল ভরাডুবি হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রাজনীতি বিশ্লেষকরা জানান চবি রাজনীতিতে ছাত্রদলের একক বিজয় সংখ্যা দিয়ে মাপা যাবে না। এটা হচ্ছে প্রতীকী পুনরাগমন। দীর্ঘদিনের অবরুদ্ধ রাজনীতিতে এই একটি জয় দেখিয়েছে—ক্যাম্পাসে তাদের প্রভাব এখনো পুরোপুরি হারায়নি।তারা আরও বলেন, এই ফলাফল ইঙ্গিত দিচ্ছে-চবি রাজনীতিতে আগামী বছরগুলোতে শিবির ও ছাত্রদলের দ্বৈরথ নতুন আকারে ফিরে আসবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com