মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
লোহাগাড়ায় সাবেক ইউপি চেয়ারম্যান মৌলানা হেলাল উদ্দিন আটক রামিসা ধর্ষণ-হত্যার ঘটনায় রায়:পর্যবেক্ষণে যা বললেন বিচারক কক্সবাজারে ঘুষে চলছে শতাধিক অবৈধ ভাটা, সংরক্ষিত বনে ৩১ ইটভাটায় কাঠ পুড়িয়ে ইট উৎপাদন বড়লেখায় ডাকাতির চেষ্টা ও হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার শ্রীমঙ্গলে সাংবাদিকের বাসা থেকে চুরি ওয়া মালামাল উদ্ধার, কেয়ারটেকার গ্রেপ্তার শ্রীমঙ্গলে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন লামায় সাংবাদিকের বাড়িতে ডাকাতি, ফোন ধরেনি পুলিশ চুনতি ১৯দিনব্যাপী সীরতুন্নবী (স.)’র ৫৬ তম মাহফিলে’র প্রস্তুতি সভা: বাজেট সাড়ে পাঁচ কোটি চট্টগ্রাম-কেন্দ্রীয় কারাগার অঞ্চলভেদে ৪ ভাগ করার পরিকল্পনা বিরূপ আবহাওয়ার কারণে লবণের লক্ষ্যমাত্রা অপূর্ণ প্রায় ৭ লাখ ৭০ হাজার টন কম

চট্টগ্রামের সিএমপির গোয়েন্দা পুলিশের অভিযানে অস্ত্র-গুলিসহ যুবক গ্রেপ্তার

 

মো. সেলিম উদ্দিন খাঁন

চট্টগ্রামে সিএমপির গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে একটি দেশীয় তৈরি এলজি ও দুই রাউন্ড গুলিসহ একজন যুবককে গ্রেপ্তার করা হয়েছে। নগরীর পাঁচলাইশ থানাধীন বন গবেষণা ইনস্টিটিউট রোড থেকে দেশীয় তৈরি একটি এলজি (অস্ত্র) ও দুটি গুলিসহ মো.জাকির হোসেন রাজু (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (উত্তর-দক্ষিণ)।

 

রবিবার (১২ অক্টোবর) বিকেল সোয়া ৪টার দিকে ফরেস্ট রেলওয়ে গেট এলাকার দক্ষিণ পাশ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।উপ-পুলিশ কমিশনার ডিবি (উত্তর-দক্ষিণ) মো. হাবিবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বন গবেষণা ইনস্টিটিউট রোডের ফরেস্ট রেলওয়ে গেট এলাকায় অস্থায়ী চেকপোস্ট স্থাপন করা হয়। এক পর্যায়ে যাত্রীবাহী সিএনজি অটোরিকশা(চট্টমেট্রো-থ-১২-৬০০১)
থামিয়ে তল্লাশি চালানো হয়।

 

তল্লাশির সময় পেছনের আসনে বসা মো.জাকির হোসেন রাজু নামে এক যাত্রী পালানোর চেষ্টা করলে ডিবি সদস্যরা তাকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে কোমরে গুঁজে রাখা একটি এলজি ও দুটি গুলি উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাজু জানান, ২০২৩ সালের শেষের দিকে আসিফ নামের এক ব্যক্তির কাছ থেকে অস্ত্রটি কিনেছিলেন এবং এটি ব্যবহার করে চট্টগ্রাম শহরের বিভিন্ন এলাকায় সন্ত্রাসী কার্যক্রম চালাতেন।

 

রাজু দীর্ঘদিন ধরে নগরের বহদ্দারহাট, পুরাতন চান্দগাঁও ও শুলকবহর এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। এ ঘটনায় পাঁচলাইশ থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com