মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
লোহাগাড়ায় সাবেক ইউপি চেয়ারম্যান মৌলানা হেলাল উদ্দিন আটক রামিসা ধর্ষণ-হত্যার ঘটনায় রায়:পর্যবেক্ষণে যা বললেন বিচারক কক্সবাজারে ঘুষে চলছে শতাধিক অবৈধ ভাটা, সংরক্ষিত বনে ৩১ ইটভাটায় কাঠ পুড়িয়ে ইট উৎপাদন বড়লেখায় ডাকাতির চেষ্টা ও হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার শ্রীমঙ্গলে সাংবাদিকের বাসা থেকে চুরি ওয়া মালামাল উদ্ধার, কেয়ারটেকার গ্রেপ্তার শ্রীমঙ্গলে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন লামায় সাংবাদিকের বাড়িতে ডাকাতি, ফোন ধরেনি পুলিশ চুনতি ১৯দিনব্যাপী সীরতুন্নবী (স.)’র ৫৬ তম মাহফিলে’র প্রস্তুতি সভা: বাজেট সাড়ে পাঁচ কোটি চট্টগ্রাম-কেন্দ্রীয় কারাগার অঞ্চলভেদে ৪ ভাগ করার পরিকল্পনা বিরূপ আবহাওয়ার কারণে লবণের লক্ষ্যমাত্রা অপূর্ণ প্রায় ৭ লাখ ৭০ হাজার টন কম

রাজশাহীতে শিক্ষার্থীদের মাঝে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

 

সোহেল রানা,রাজশাহী,প্রতিনিধি:

স্কুলে স্কুলে টিকা নেওয়ার জন্য শিক্ষার্থীদের মুখর উপস্থিতির মধ্য দিয়ে রাজশাহীতে উদ্বোধন হলো বহু কাক্সিক্ষত টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন। আজ (১২ অক্টোবর) বেলা ১১টায় রাজশাহী শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল ও কলেজে বিভাগীয় পর্যায়ে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ। বিভাগীয় স্বাস্থ্য দপ্তর আয়োজিত এ অনুষ্ঠানে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শেখ মোমেনা মনি, আরএমপি কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. হাবিবুর রহমান, শিক্ষা বোর্ড স্কুল ও কলেজের অধ্যক্ষ ড. মো. মোয়াজ্জেম হোসেনসহ বিভাগীয় পর্যায়ে বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান ও স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তা এবং শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

 

উদ্বোধনকালে বিভাগীয় কমিশনার বলেন, সরকারের স্বাস্থ্য ক্যাম্পেইনের মাধ্যমেই আমরা পোলিও, রাতকানা, গলগÐের মতো রোগ থেকে মুক্তি পেয়েছি। এই টিকার মাধ্যমে আমরা টাইফয়েড থেকেও মুক্ত হবো ইনশাআল্লাহ।

 

উদ্বোধন শেষে বিভাগীয় কমিশনার দাঁড়িয়ে থেকে শিক্ষা বোর্ড স্কুল ও কলেজের কয়েকজন শিক্ষার্থীর টিকা প্রদান প্রত্যক্ষ করেন এবং যতের সাথে সব শিক্ষার্থীকে টিকা প্রদানের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন।

 

এর আগে সকাল ১০টায় বিভাগীয় কমিশনার ও রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) প্রশাসক হিসেবে মদীনাতুল উলুম কামিল মাদ্রাসায় রাসিক আয়োজিত টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করেন। রাসিকের এ আয়োজনে আরএমপি কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ড. মো. হাবিবুর রহমান, জেলা প্রশাসক আফিয়া আখতার, রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিভাগীয় কমিশনার মদীনাতুল উলুম কামিল মাদ্রাসারও কয়েকজন শিক্ষার্থীর টিকা প্রদান কার্যক্রম প্রত্যক্ষ করেন।

 

অন্যদিকে জেলা প্রশাসক আফিয়া আখতার পবা উপজেলাধীন সিলিন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জেলা পর্যায়ের টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করেন। রাজশাহী সিভিল সার্জন অফিস এ অনুষ্ঠানের আয়োজন করে। উদ্বোধনকালে সিভিল সার্জন ডা. এস. আই. এম রাজিউল করিমসহ জেলা পর্যায়ে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

 

উল্লেখ্য যে, আজ থেকে শুরু হওয়া এ টিকাদান ক্যাম্পেইন ১৩ নভেম্বর পর্যন্ত চলবে। রাজশাহী বিভাগের আট জেলায় ৯ মাস থেকে ১৫ বছরের কমবয়সি মোট ৫২ লক্ষ ৫১ হাজার শিশুকে বিনামূল্যে টাইফয়েড টিকা প্রদান করা হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com