বুধবার, ১৭ Jun ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
লোহাগাড়ায় সাবেক ইউপি চেয়ারম্যান মৌলানা হেলাল উদ্দিন আটক রামিসা ধর্ষণ-হত্যার ঘটনায় রায়:পর্যবেক্ষণে যা বললেন বিচারক কক্সবাজারে ঘুষে চলছে শতাধিক অবৈধ ভাটা, সংরক্ষিত বনে ৩১ ইটভাটায় কাঠ পুড়িয়ে ইট উৎপাদন বড়লেখায় ডাকাতির চেষ্টা ও হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার শ্রীমঙ্গলে সাংবাদিকের বাসা থেকে চুরি ওয়া মালামাল উদ্ধার, কেয়ারটেকার গ্রেপ্তার শ্রীমঙ্গলে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন লামায় সাংবাদিকের বাড়িতে ডাকাতি, ফোন ধরেনি পুলিশ চুনতি ১৯দিনব্যাপী সীরতুন্নবী (স.)’র ৫৬ তম মাহফিলে’র প্রস্তুতি সভা: বাজেট সাড়ে পাঁচ কোটি চট্টগ্রাম-কেন্দ্রীয় কারাগার অঞ্চলভেদে ৪ ভাগ করার পরিকল্পনা বিরূপ আবহাওয়ার কারণে লবণের লক্ষ্যমাত্রা অপূর্ণ প্রায় ৭ লাখ ৭০ হাজার টন কম

পটিয়ায়-চোরাইকৃত ১টি মোটর সাইকেল বান্দরবান থেকে উদ্ধার, মূলহোতা গ্রেপ্তার

 

মো. সেলিম উদ্দিন খাঁন 

চট্টগ্রামের পটিয়া থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধারসহ আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের মূলহোতা মোবারক হোসেনকে (২৭) গ্রেপ্তার করেছে পুলিশ। মোবারক হোসেন বান্দরবানের আলীকদম সদর ইউনিয়নের দানু সর্দার পাড়ার বাসিন্দা।বুধবার (২৪ সেপ্টেম্বর) ভোররাতে বান্দরবান জেলার আলীকদম থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গত ২০ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টার দিকে পৌরসদরের আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়ের মূল ফটকের বিপরীতে রাস্তার উপর থেকে মো. ইকবাল হোসেন নামে এক যুবকের একটি টিভিএস মোটরসাইকেল চুরি হয়। এ ঘটনায় মোটরসাইকেলের মালিক বাদী হয়ে ২৩ সেপ্টেম্বর পটিয়া থানায় মামলা দায়ের করেন।পটিয়া থানার পরিদর্শক (তদন্ত) যুযুৎসু যশ চাকমা জানান, মামলার তদন্তে নেমে তথ্য-প্রযুক্তির সহায়তায় একাধিক স্থানে অভিযান চালানো হয়। অবশেষে আজ বুধবার ভোররাতে বান্দরবান জেলার আলীকদম থানা এলাকায় অভিযান চালিয়ে মূলহোতা মোবারক হোসেনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজত থেকে চুরি যাওয়া মোটরসাইকেলটিও উদ্ধার করা হয়। তিনি আরও জানান, মোবারক দীর্ঘদিন ধরে আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের সঙ্গে জড়িত এবং চক্রটির মূলহোতা হিসেবে সক্রিয়। তার বিরুদ্ধে পূর্বেও একাধিক মামলা রয়েছে। পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান বলেন, উদ্ধার মোটরসাইকেল মালিকের নিকট হস্তান্তরের প্রক্রিয়া চলছে এবং গ্রেপ্তার আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com