বুধবার, ২৪ Jun ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
খুলশীতে অবৈধ জুয়ার আসরের অভিযোগ, অসাধু কর্মকর্তাদের সম্পৃক্ততার গুঞ্জন চান্দগাঁও থানা জামায়াতের নির্বাচন বিভাগীয় দায়িত্বশীল সমাবেশে মুহাম্মদ উল্লাহ টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার ও চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড চট্টগ্রামে আ.লীগের নাশকতা প্রতিরোধে এনসিপির মিছিল নাইক্ষ্যংছড়িতে অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল উদ্ধার মহাসড়কে বেপরোয়া দুই বাসের সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু পুলিশের বিশেষ ফোর্স মোবিলাইজেশন ড্রিল ও চেকপোস্ট কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মসূচি ঠেকাতে রূপগঞ্জে বিক্ষোভ মিছিল সমাবেশ নবীনগরে গভীর রাতে বাড়ি থেকে তুলে নিয়ে ডাকাতি মামলায় ফাঁসানোর অভিযোগ: পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন অধিক মুনাফার আশায় শত শত বস্তা পেঁয়াজ মজুতের অভিযোগ, পচে দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী

চট্টগ্রাম রিপোর্টার্স ফোরামের ভিডিও এডিটিং কর্মশালা সম্পূর্ণ

শহিদুল ইসলাম 

 

চট্টগ্রামে কর্মরত গণমাধ্যমকর্মীদের সংগঠন চট্টগ্রাম রিপোর্টার্স ফোরাম (সিআরএফ) এর সদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত ভিডিও এডিটিং প্রশিক্ষণ কর্মশালার সমাপ্তি ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

 

রবিবার ২১ সেপ্টেম্বর সন্ধ্যায় চট্টগ্রাম নগরীতে সিআরএফ ও আইটি ক্যারিয়ার সল্যুশন এর যৌথ উদ্যোগে সাতদিনব্যাপী এই প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিআরএফের সভাপতি কাজী আবুল মনসুর বলেন, “বর্তমান সময়ে সাংবাদিকতায় ভিডিও এডিটিং শেখার বিকল্প নেই। বিশ্বজুড়ে ডিজিটাল প্ল্যাটফর্ম এখন অত্যন্ত শক্তিশালী; তাই বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে হলে সাংবাদিকদের ডিজিটাল দক্ষতা অর্জন করা জরুরি।” তিনি ভবিষ্যতেও সিআরএফ সদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্য এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

 

সিআরএফের সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদ এর সঞ্চালনায় সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন আইটি ক্যারিয়ার সল্যুশনের এমডি নজরুল ইসলাম, ফোরামের তথ্যপ্রযুক্তি সম্পাদক গিয়াসউদ্দিন, নির্বাহী সদস্য কামরুল হুদা ও সজল কান্তি চৌধুরী আমন্ত্রিত অতিথি হাসান মুরাদসহ প্রমুখ।

 

প্রশিক্ষণ শেষে ২০ জন অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com