বুধবার, ২৪ Jun ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
খুলশীতে অবৈধ জুয়ার আসরের অভিযোগ, অসাধু কর্মকর্তাদের সম্পৃক্ততার গুঞ্জন চান্দগাঁও থানা জামায়াতের নির্বাচন বিভাগীয় দায়িত্বশীল সমাবেশে মুহাম্মদ উল্লাহ টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার ও চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড চট্টগ্রামে আ.লীগের নাশকতা প্রতিরোধে এনসিপির মিছিল নাইক্ষ্যংছড়িতে অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল উদ্ধার মহাসড়কে বেপরোয়া দুই বাসের সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু পুলিশের বিশেষ ফোর্স মোবিলাইজেশন ড্রিল ও চেকপোস্ট কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মসূচি ঠেকাতে রূপগঞ্জে বিক্ষোভ মিছিল সমাবেশ নবীনগরে গভীর রাতে বাড়ি থেকে তুলে নিয়ে ডাকাতি মামলায় ফাঁসানোর অভিযোগ: পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন অধিক মুনাফার আশায় শত শত বস্তা পেঁয়াজ মজুতের অভিযোগ, পচে দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী

অপরাধী যত শক্তিশালী হোক না কেন তাকে আইনের কাঠগড়ায় দাঁড় করাবোঃ তৌহিদুল আনোয়ার

 

মো. সেলিম উদ্দিন খাঁন 

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় রশি টেনে ফাঁদ তৈরি করে ডাকাতির ঘটনায় পুলিশ এ পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে হুমায়ুন কবির ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। ঘটনায় জড়িত থাকার কথা সে স্বীকার করেছে।বিষয়টি নিশ্চিত করেন চকরিয়া থানার ওসি তৌহিদুল আনোয়ার। রবিবার (২১ সেপ্টেম্বর) সকালে চকরিয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিট্রেট আদালতে হুমায়ুন কবির স্বীকারোক্তিমূলক এ জবানবন্দি দেয়। হুমায়ুন কবির বান্দরবান জেলার লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছা বাজার এলাকার রেনু মিয়ার ছেলে।রোববার দুপুরে আসামি হুমায়ুন কবির কতৃক আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দি দেয়ার পরপর চকরিয়া থানার ওসি তৌহিদুল আনোয়ারের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনায় জড়িত অপরাপর ডাকাতদের ধরতে অভিযান শুরু করে।অভিযানের একপর্যায়ে পুলিশ লামার ইয়াংছা এলাকা থেকে ডাকাত ফরিদুল আলম ও হামিদ হোছাইন নামের ২ ডাকাত কে আটক করে।এসময় ডাকাতদের ধাওয়া করার সময় পড়ে গিয়ে গুরুতর আহত হন ওসি তৌহিদুল আনোয়ার। বৃহস্পতিবার (১৮সেপ্টেম্বর) রাতে মাহমুদুল হক সহ উখিয়ার তিনজন ও ঈদগাঁও উপজেলার একজনসহ চার বন্ধু মিলে দুটি মোটরসাইকেল যোগে খাগড়াছড়ি জেলার ‘সাজেক’ পর্যটন কেন্দ্রে যাচ্ছিলেন। রাত ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট রিংভং ঢালা এলাকায় পৌঁছলে একদল দূর্বৃত্ত রশি টেনে তাদের গাড়ি দুটি গতিরোধ করে।এ সময় মোটরসাইকেল আরোহী ৪ জনকে কুপিয়ে জখম করে গাড়ি ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। ঘটনায় নিহত হয় মাহমুদুল হক নামে উখিয়ার এক যুবক।

তিনি উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের দক্ষিণ বালুখালী এলাকার নবী হোসেনের ছেলে।শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাতে নিহতের বাবা বাদী হয়ে তিনজনের নাম উল্লেখসহ ৭ জনের বিরুদ্ধে চকরিয়া থানায় মামলা দায়ের করেন। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন,মালুমঘাটে যুবক নিহতের ঘটনায় মামলা হওয়ার পর প্রথমে এক আসামিকে গ্রেপ্তার করা হয়। তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পরে এজাহারভুক্ত আরোও দুইজন আসামিদের গ্রেপ্তার করা হয়।বাকি আসামীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com