বুধবার, ২৪ Jun ২০২৬, ০১:০৮ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
খুলশীতে অবৈধ জুয়ার আসরের অভিযোগ, অসাধু কর্মকর্তাদের সম্পৃক্ততার গুঞ্জন চান্দগাঁও থানা জামায়াতের নির্বাচন বিভাগীয় দায়িত্বশীল সমাবেশে মুহাম্মদ উল্লাহ টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার ও চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড চট্টগ্রামে আ.লীগের নাশকতা প্রতিরোধে এনসিপির মিছিল নাইক্ষ্যংছড়িতে অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল উদ্ধার মহাসড়কে বেপরোয়া দুই বাসের সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু পুলিশের বিশেষ ফোর্স মোবিলাইজেশন ড্রিল ও চেকপোস্ট কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মসূচি ঠেকাতে রূপগঞ্জে বিক্ষোভ মিছিল সমাবেশ নবীনগরে গভীর রাতে বাড়ি থেকে তুলে নিয়ে ডাকাতি মামলায় ফাঁসানোর অভিযোগ: পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন অধিক মুনাফার আশায় শত শত বস্তা পেঁয়াজ মজুতের অভিযোগ, পচে দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী

লোহাগাড়ায়-চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যুর দাবি

 

মোঃ সেলিম উদ্দিন খাঁন 

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ জিহাদ (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (২১ সেপ্টেম্বর) সকালে উপজেলার লোহাগাড়া ব্যাংক এশিয়া ভবনের পেছনে একটি তিনতলা ভবনের এসির পাশে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। নিহত জিহাদের বাড়ি কুমিল্লার দেবিদ্বার উপজেলার গুনাইঘর ইউনিয়নের কাশারিখোলা গ্রামে। তিনি শফিকুল ইসলামের ছেলে এবং পেশায় একজন ফেরিওয়ালা। লোহাগাড়া ৩ নম্বর ওয়ার্ডের রশিদের পাড়ায় ভাইয়ের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন।

স্থানীয়দের দাবি, জিহাদ গভীর রাতে ভবনের এসির কম্প্রেসার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। এ প্রসঙ্গে ব্যাংক এশিয়া লোহাগাড়া শাখার এক কর্মকর্তা জানান, অফিস বন্ধ থাকার (শুক্র ও শনিবার) সময় তারা এসি মেরামতের জন্য কাউকে নিযুক্ত করেননি। নিহত যুবক এসি চুরি করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়ে থাকতে পারেন বলে ধারণা করেন তিনি। লোহাগাড়া থানার উপ-পুলিশ পরিদর্শক কামরুল হাসান কায়কোবাদ বলেন, “ঘটনাস্থল থেকে একজন যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার শরীরে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এসির অংশ চুরি করতে গিয়েই এ দুর্ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com