বুধবার, ২৪ Jun ২০২৬, ০১:০৭ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
খুলশীতে অবৈধ জুয়ার আসরের অভিযোগ, অসাধু কর্মকর্তাদের সম্পৃক্ততার গুঞ্জন চান্দগাঁও থানা জামায়াতের নির্বাচন বিভাগীয় দায়িত্বশীল সমাবেশে মুহাম্মদ উল্লাহ টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার ও চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড চট্টগ্রামে আ.লীগের নাশকতা প্রতিরোধে এনসিপির মিছিল নাইক্ষ্যংছড়িতে অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল উদ্ধার মহাসড়কে বেপরোয়া দুই বাসের সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু পুলিশের বিশেষ ফোর্স মোবিলাইজেশন ড্রিল ও চেকপোস্ট কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মসূচি ঠেকাতে রূপগঞ্জে বিক্ষোভ মিছিল সমাবেশ নবীনগরে গভীর রাতে বাড়ি থেকে তুলে নিয়ে ডাকাতি মামলায় ফাঁসানোর অভিযোগ: পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন অধিক মুনাফার আশায় শত শত বস্তা পেঁয়াজ মজুতের অভিযোগ, পচে দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী

চন্দনাইশে কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে সিএনজি অটোরিকশা আহত ৬

 

মো. সেলিম উদ্দিন খাঁন

চন্দনাইশে একটি মিনি কাভার্ডভ্যান ও একটি নাম্বারবিহীন সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে ৬ জন আহত হয়েছেন। গত রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার হাশিমপুর খাঁন বটতল মেসার্স মাইশা এন্টারপ্রাইজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় অটোরিকশাটি ধুমড়ে-মুচড়ে যায়। আহতরা হলেন- আনোয়ারা উপজেলার সিএনজি অটোরিকশা চালক আবদুল হাকিম (৪৫), মো. নেজাম উদ্দিন (৪০), সায়মা আক্তার সুমি (২৭), হাসান (১২), জান্নাতুল ফেরদৌস (৮), ওয়ারিয়া জান্নাত (৫)। স্থানীয় সূত্রে জানা গেছে, সংঘর্ষের পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে দোহাজারী হাসপাতাল ও বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাদের প্রাথমিক চিকিৎসা দেন। দোহাজারী হাসপাতাল থেকে সিএনজি অটোরিকশা চালক আবদুল হাকিমকে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। দোহাজারী হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আবদুল্লাহ শাহরিয়ার মিশু জানান, দুর্ঘটনায় আহত ৪ জনকে তাদের হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুল আলম জানান, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। কাভার্ডভ্যানের চালক ও হেলপার পলাকত রয়েছে। এই ব্যাপারে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com