বুধবার, ২৪ Jun ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
খুলশীতে অবৈধ জুয়ার আসরের অভিযোগ, অসাধু কর্মকর্তাদের সম্পৃক্ততার গুঞ্জন চান্দগাঁও থানা জামায়াতের নির্বাচন বিভাগীয় দায়িত্বশীল সমাবেশে মুহাম্মদ উল্লাহ টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার ও চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড চট্টগ্রামে আ.লীগের নাশকতা প্রতিরোধে এনসিপির মিছিল নাইক্ষ্যংছড়িতে অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল উদ্ধার মহাসড়কে বেপরোয়া দুই বাসের সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু পুলিশের বিশেষ ফোর্স মোবিলাইজেশন ড্রিল ও চেকপোস্ট কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মসূচি ঠেকাতে রূপগঞ্জে বিক্ষোভ মিছিল সমাবেশ নবীনগরে গভীর রাতে বাড়ি থেকে তুলে নিয়ে ডাকাতি মামলায় ফাঁসানোর অভিযোগ: পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন অধিক মুনাফার আশায় শত শত বস্তা পেঁয়াজ মজুতের অভিযোগ, পচে দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো.সাইফুল ইসলাম রামদাস মুন্সীর হাট তদন্তকেন্দ্র-এর আকস্মিক পরিদর্শন করেছেন ফোর্সের কল্যাণে

সেলিম উদ্দিন খাঁন

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার জনাব মো: সাইফুল ইসলাম সানতু বিপিএম-বার আজ রামদাস মুন্সীর হাট তদন্তকেন্দ্র আকস্মিক পরিদর্শন করেন। এ সময় তিনি দায়িত্বপালনরত ফোর্স সদস্যদের সঙ্গে আন্তরিক কুশল বিনিময় করেন এবং তদন্তকেন্দ্রের ব্যারাক, ডাইনিং, রান্নাঘর ও গোসলখানা ঘুরে দেখেন। বিভিন্ন স্থাপনার সার্বিক অবস্থা তিনি নিবিড়ভাবে পর্যালোচনা করেন এবং প্রয়োজনীয় উন্নয়ন ও সংস্কারের বিষয়ে নির্দেশনা প্রদান করেন। পরিদর্শনকালে পুলিশ সুপার আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশনা প্রদান করেন। তিনি বলেন— “দুর্গাপূজার সময়ে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের প্রধান দায়িত্ব। প্রতিটি সদস্যকে সতর্ক, পেশাদার ও সর্বোচ্চ নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। জনআস্থা অর্জনই পুলিশের সবচেয়ে বড় শক্তি।” তিনি আরও বলেন, পুলিশের প্রতিটি সদস্যের দায়িত্বশীলতা ও আন্তরিকতার ওপর নির্ভর করছে একটি শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর দুর্গাপূজা উদযাপন। এজন্য তিনি ফোর্সকে পেশাদারিত্ব ও শৃঙ্খলার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। এছাড়া পুলিশ সুপার সদস্যদের কল্যাণ ও কর্মপরিবেশ উন্নয়নের বিষয়ে বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি উল্লেখ করেন—“পুলিশ সদস্যরা দিনরাত অক্লান্ত পরিশ্রম করে দায়িত্ব পালন করেন। তাঁদের জীবনমান উন্নয়ন ও কল্যাণে জেলা পুলিশের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। ব্যারাক, ডাইনিং, রান্নাঘর ও অন্যান্য সুযোগ-সুবিধার মান উন্নয়নে আমরা নিয়মিত কাজ করছি। তাঁদের কল্যাণ নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব।”

পুলিশ সুপার আরও বলেন, দায়িত্বপালনের পাশাপাশি ফোর্সের সুস্বাস্থ্য, মানসিক প্রশান্তি ও প্রাত্যহিক জীবনযাত্রার মান উন্নয়নের জন্য জেলা পুলিশ নিরন্তর উদ্যোগ গ্রহণ করবে। তাঁর এ আশ্বাসে উপস্থিত ফোর্স সদস্যরা অনুপ্রাণিত হন এবং দায়িত্ব পালনে নতুন উদ্দীপনা অনুভব করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com