বুধবার, ২৪ Jun ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
খুলশীতে অবৈধ জুয়ার আসরের অভিযোগ, অসাধু কর্মকর্তাদের সম্পৃক্ততার গুঞ্জন চান্দগাঁও থানা জামায়াতের নির্বাচন বিভাগীয় দায়িত্বশীল সমাবেশে মুহাম্মদ উল্লাহ টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার ও চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড চট্টগ্রামে আ.লীগের নাশকতা প্রতিরোধে এনসিপির মিছিল নাইক্ষ্যংছড়িতে অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল উদ্ধার মহাসড়কে বেপরোয়া দুই বাসের সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু পুলিশের বিশেষ ফোর্স মোবিলাইজেশন ড্রিল ও চেকপোস্ট কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মসূচি ঠেকাতে রূপগঞ্জে বিক্ষোভ মিছিল সমাবেশ নবীনগরে গভীর রাতে বাড়ি থেকে তুলে নিয়ে ডাকাতি মামলায় ফাঁসানোর অভিযোগ: পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন অধিক মুনাফার আশায় শত শত বস্তা পেঁয়াজ মজুতের অভিযোগ, পচে দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক যেন মরণফাঁদ পটিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ৩০

মো. সেলিম উদ্দিন খাঁন

চট্টগ্রাম থেকে কক্সবাজার যাওয়ার অন্যতম ব্যস্ততম সড়কটি আজ যেন এক মরণফাঁদে পরিণত হয়েছে। প্রতিদিনই এই মহাসড়কে ঘটছে প্রাণঘাতী দুর্ঘটনা।

মহাসড়কের পটিয়া নয়াহাট গ্যাস পাম্পের সামনে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষে জড়িত দুটি বাস হলো ঈগল পরিবহন ও হানিফ পরিবহন। সংঘর্ষে উভয় বাসই দুমড়ে-মুচড়ে মহাসড়কের মধ্যখানে আটকে যায়। এতে দীর্ঘ সময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং দুর্ভোগে পড়েন যাত্রীরা।

আহতদের মধ্যে গুরুতর কয়েকজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পটিয়া হাসপাতালে ভর্তি হওয়া আহতদের মধ্যে রয়েছেন- সাতকানিয়ার নাইম উদ্দিন (২২), লোহাগড়ার আলিফ (২২), রাঙ্গুনিয়ার সৌরভ (২৪), পটিয়ার জিরি এলাকার মানিক (২৩), লোহাগড়ার প্রফেসর আহমদ কবির (৪৮), লোহাগড়ার আসিফ (৩০), রাঙ্গুনিয়ার ইসফাকুল ইসলাম (২৪), পটিয়ার ফকিরপাড়ার নাছির উদ্দিন (৪৫), বোয়ালখালীর আলী হায়দার (২৬), সাতকানিয়ার ইসমাইল (২৯), ডুলহাজারা মালুমঘাটের জালাল উদ্দীন (২৫), চকরিয়ার হারবাং এলাকার নুর বানু (১৮) ও পটিয়ার উত্তর দেওয়াং এলাকার মানিক (২৩)। প্রত্যক্ষদর্শী সাইফুল ইসলাম রানা বলেন, দুই বাসের তীব্র সংঘর্ষে প্রায় ৩০ থেকে ৪০ জন যাত্রী আহত হয়েছেন।স্থানীয়রা আহতদের উদ্ধার করেন।

পটিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, রাত সাড়ে ৮টার দিকে ঈগল পরিবহন ও হানিফ পরিবহনের দুই বাস মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। আহতদের পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে দুর্ঘটনার কারণে যান চলাচল এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com