বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
শ্রীমঙ্গলে চোরচক্রের দুই সদস্য আটক, মালামাল উদ্ধার ডিমলায় ট্রাক চাপায় প্রাণ গেল নবম শ্রেণির ছাত্রীর ধামইরহাটে পুলিশের বিশেষ অভিযানে ৩ মাদকসেবী আটক: বিভিন্ন মেয়াদে সাজা ধামইরহাটে আশ্রয়ণ প্রকল্পের পাশে বালু খেকুদের থাবা, হুমকির মুখে নদী ও জনপদ চট্টগ্রামে মেসাজ পার্লারের আড়ালে অসামাজিক কার্যকলাপের অভিযোগ, নেতৃত্ব দিচ্ছেন উজ্জল দাশ ধামইরহাটে ওয়ার্ল্ড ভিশনের কারিগরি প্রশিক্ষণ সমাপনী ও সনদ বিতরণ ধামইরহাটে জাতীয় পুষ্টি মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত ধামইরহাটে পুলিশের বড় অভিযান: ৫ হাজার লিটার চোলাইমদ জব্দ ও ধ্বংস কক্সবাজারে ঈদগাঁও ইউপি সদস্য অপহরণ,৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি জ্বালানি তেলের দামে অস্থির চট্টগ্রামের বাজার, বেড়েছে নিত্যপণ্যের দাম

আদর্শ দেশ গঠনে মহানবী হযরত মুহাম্মদ (সা.) ন্যায়বিচার,আইনের শাসন প্রতিষ্ঠা করেছেন ধর্ম উপদেষ্টা

মো. সেলিম উদ্দিন খাঁন

১৯দিন ব্যাপী ৫৫তম সীরতুন্নবী সঃ মাহফিলে, ধর্ম উপদেষ্ঠা ড. মাওলানা আ.ফ.ম খালেদ হোসেন বলেছেন

মহানবী হযরত মুহাম্মদ (সা.) তাওহিদ (এক আল্লাহর উপর বিশ্বাস), আইনের শাসন, ন্যায়বিচার, সমতা, মানবাধিকারের প্রতিষ্ঠা, এবং কুসংস্কার ও বৈষম্য দূরীকরণের মাধ্যমে নেতৃত্ব দিয়েছেন। তিনি প্রত্যেক মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করেছেন এবং শান্তি ও উদারতার নীতির উপর সমাজকে গড়ে তুলেছেন, যা আজও আদর্শ সমাজ গঠনের জন্য এক চমৎকার দৃষ্টান্ত। ১৯ সেপ্টেম্বর (শুক্রবার) সন্ধ্যায় চুনতী সীরত ময়দানে ১৬তম দিবসে ১৯দিন ব্যাপী ৫৫তম সীরতুন্নবী সঃ মাহফিলে এসব কথা তুলে ধরেন।

ধর্ম উপদেষ্ঠা বলেন, সকল রাজনৈতিক দল যদি এক থাকে তাহলে আগামী ফেব্রুয়ারীতে নির্বাচন হবে।

আমরা নির্বাচিত সরকারকে ক্ষমতা বুঝিয়ে দিয়ে পুর্বের জায়গায় ফিরে যাবো। আমাদের দেশ সোনার দেশ। সোনার দেশকে যারা লুটে লুটে খেয়েছে তাদের কোন ক্ষমা নেই। আমাদের ঠিকানা বাংলাদেশ। আমাদের বাংলাদেশ ছাড়া অন্য কোন দেশ নেই। তিনি আরও বলেন, রসূলের আদর্শকে অনুসরণ ও অনুকরণ করলে আমাদের চলার পথ সুগম হবে।চুনতির সীরতকে আগলে রাখতে হবে। সকল ধর্মের মানুষের সাথে আমাদের সৌহার্দপুর্ণ মনোভাব রয়েছে।বাংলাদেশকে গভীর অনেক ষড়ষন্ত্র চলছে। তাই আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। আগামী দিন হবে কোরআনের দিন, ইসলামের দিন। কোনআনের পথে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে।আমাদের সমাজে কোন ভেদাভেদ থাকবেনা, আমরা সবাই একসাথে থাকবো। আমাদের ভ্রাতৃত্ববোধ আমাদেরকে রক্ষা করতে হবে। চুনতি থেকে ভাল, আলোকিত, গুনী মানুষ ও আলেম তৈরী হয়। বড় বড় আলেম, ঢাবির ভিসি এ চুনতির সন্তান। আগামীতে সুন্দর বাংলাদেশ বির্নিমানে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান। বারবাকিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা বদিউল আলম জিহাদীর সভাপতিত্বে মাওনানা হাফিজুল হক নিজামী ও মাওলানা ফারুক হোছাইনের যৌথ সঞ্চা্লনায় মাহফিলে ইসলামিক ফাউন্ডেশন চট্টগ্রামের বিভাগীয় পরিচালক সরকার সরোয়ার আলম, লোহাগাড়া উপজেলা সহকারি কমিশনার(ভূমি) মং এছেন, চট্টগ্রাম বিল্ডার্সের স্বত্বাধিকারী আলহাজ্ব নাসির উদ্দিন,মাহফিল

পরিচালনা কমিটির সভাপতি হাফিজুল ইসলাম আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা আবদুল মালেক ইবনে দিনার নাজাত, শাহজাদা তৈয়বুল হক বেদার,জাহেদুর রহমান,কাজি আরিফুল ইসলাম, সাইফুদ্দিন মোঃ তারেক, মাহবুবুল হক, মোঃ নাঈম প্রমুখ

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com