বুধবার, ২৪ Jun ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
খুলশীতে অবৈধ জুয়ার আসরের অভিযোগ, অসাধু কর্মকর্তাদের সম্পৃক্ততার গুঞ্জন চান্দগাঁও থানা জামায়াতের নির্বাচন বিভাগীয় দায়িত্বশীল সমাবেশে মুহাম্মদ উল্লাহ টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার ও চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড চট্টগ্রামে আ.লীগের নাশকতা প্রতিরোধে এনসিপির মিছিল নাইক্ষ্যংছড়িতে অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল উদ্ধার মহাসড়কে বেপরোয়া দুই বাসের সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু পুলিশের বিশেষ ফোর্স মোবিলাইজেশন ড্রিল ও চেকপোস্ট কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মসূচি ঠেকাতে রূপগঞ্জে বিক্ষোভ মিছিল সমাবেশ নবীনগরে গভীর রাতে বাড়ি থেকে তুলে নিয়ে ডাকাতি মামলায় ফাঁসানোর অভিযোগ: পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন অধিক মুনাফার আশায় শত শত বস্তা পেঁয়াজ মজুতের অভিযোগ, পচে দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী

আসুন সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ গড়ি: মেয়র ডা. শাহাদাত

 

সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখার আহবান জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

 

শুক্রবার অধ্যাপক ড. বনশ্রী মহাথের’র ৮৭তম জাতীয় প্লাটিনাম জয়ন্তী উদযাপন পরিষদ-২০২৫এর আয়োজনে বিনম্র বন্দনাসহ পুণ্যদান অনুষ্ঠানে এ আহবান জানান তিনি। বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সভাপতি জ্ঞানানন্দ মহাথের এর সভাপতিত্বে অনুষ্ঠানে আশীর্বাদক ছিলেন রতনশ্রী মহাথের।

 

সভায় প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, চট্টগ্রামে সম্প্রীতি বজায় রাখার জন্য চট্টগ্রামের সমাজের প্রত্যেকটা স্তরের মানুষকে অনুরোধ করছি। আমি যে ক্লিন সিটি বা পরিচ্ছন্ন চট্টগ্রামের কথা বলছি সেটার উদ্দেশ্য শুধু ড্রেন বা ময়লা আবর্জনা পরিষ্কার নয়, মানুষের হৃদয় পরিষ্কার করাও বটে। সবাইকে শান্তির শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে সবার মন মানসিকতা পরিষ্কার করে প্রতিটা ধর্মের প্রতি শ্রদ্ধাবোধ রেখে চলতে হবে আমাদের।

“আমি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের দুটি চয়ন স্মরণ করিয়ে দিতে চাই “গাহি সাম্যের গান-যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা-ব্যবধান, যেখানে মিশেছে হিন্দু-বৌদ্ধ-মুসলিম ক্রিশ্চান।”

 

মেয়র আরো বলেন, আমাদের এই সাম্যের বন্ধনে আবদ্ধ থাকতে হবে। এই দেশ আমাদের। এই দেশে আমাদের থাকতে হবে এবং মরতে হবে। কাজেই এ দেশকে ভালোবাসতে হবে। যেভাবে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে আমার ভাইয়েরা দেশকে ভালোবেসেছিল, যেভাবে ১৯৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলনে ভালোবেসেছিল, এবং যেভাবে ২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলনে ছাত্ররা দেশকে ভালোবেসেছিল, সেই একইভাবে আমাদের এই সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করতে হবে। আমাদের একটাই পরিচয় হওয়া উচিত—আমরা সবাই বাংলাদেশী। এই মনোভাব যখন আমাদের মধ্যে থাকবে, তখন সম্প্রীতির বন্ধন ছাড়া অন্য কোনো প্রশ্ন উঠবে না।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com