বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
শ্রীমঙ্গলে চোরচক্রের দুই সদস্য আটক, মালামাল উদ্ধার ডিমলায় ট্রাক চাপায় প্রাণ গেল নবম শ্রেণির ছাত্রীর ধামইরহাটে পুলিশের বিশেষ অভিযানে ৩ মাদকসেবী আটক: বিভিন্ন মেয়াদে সাজা ধামইরহাটে আশ্রয়ণ প্রকল্পের পাশে বালু খেকুদের থাবা, হুমকির মুখে নদী ও জনপদ চট্টগ্রামে মেসাজ পার্লারের আড়ালে অসামাজিক কার্যকলাপের অভিযোগ, নেতৃত্ব দিচ্ছেন উজ্জল দাশ ধামইরহাটে ওয়ার্ল্ড ভিশনের কারিগরি প্রশিক্ষণ সমাপনী ও সনদ বিতরণ ধামইরহাটে জাতীয় পুষ্টি মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত ধামইরহাটে পুলিশের বড় অভিযান: ৫ হাজার লিটার চোলাইমদ জব্দ ও ধ্বংস কক্সবাজারে ঈদগাঁও ইউপি সদস্য অপহরণ,৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি জ্বালানি তেলের দামে অস্থির চট্টগ্রামের বাজার, বেড়েছে নিত্যপণ্যের দাম

মহেশখালীতে পুলিশের উপর হামলার ঘটনায় প্রধান আসামি আটক অস্ত্র উদ্ধার

মো. সেলিম উদ্দিন খাঁন

মহেশখালীতে ডিউটিরত পুলিশকে লক্ষ্য করে গুলি করার ঘটনায় প্রধান হোতা আবু ছৈয়দকে অস্ত্রসহ আটক করেছে পুলিশ, গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছে জেলা পুলিশ সুপার মো. সাইফদ্দীন। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২ টায় কক্সবাজার জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিং এ– তিনি এই তথ্য নিশ্চিত করেন।পুলিশ সুপার মো. সাইফদ্দীন জানান, আবু ছৈয়দকে গত রাতে বান্দরবানের লামা এলাকা থেকে আটক করা হয়। আটক পরবর্তী প্রাথমিক জিজ্ঞাসাবাদে মহেশখালীর একটি আস্তানা থেকে তার হেফাজতে থাকা ১টি এক নলা বন্দুক, ২টি এলজি, ৩ টি কার্তুজ উদ্ধার করা হয়।পুলিশ জানায়, গত বুধবার দিবাগত-রাতে মাতারবাড়ি কয়লাবিদ্যুৎ প্রকল্পের কোহেলিয়া সেতু সংলগ্ন এলাকায় ডিউটিরত পুলিশকে লক্ষ্য করে গুলি করে ডাকাত দল। এতে মহেশখালী থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোহাম্মদ সেলিম, কনস্টেবল মো. সোহেল ও কনস্টেবল মো. মাসুদ আহত হয়। এই ঘটনায় পুলিশ বাদী হয়ে ১৭ জনের নাম উল্লেখ ও একাধিক আসামি অজ্ঞাত রেখে মামলা করে। মামলার পর থেকে একাধিক অভিযানে পুলিশ ৯ জনকে আটক করেছে বলে জানায়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com