বুধবার, ২৪ Jun ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
খুলশীতে অবৈধ জুয়ার আসরের অভিযোগ, অসাধু কর্মকর্তাদের সম্পৃক্ততার গুঞ্জন চান্দগাঁও থানা জামায়াতের নির্বাচন বিভাগীয় দায়িত্বশীল সমাবেশে মুহাম্মদ উল্লাহ টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার ও চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড চট্টগ্রামে আ.লীগের নাশকতা প্রতিরোধে এনসিপির মিছিল নাইক্ষ্যংছড়িতে অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল উদ্ধার মহাসড়কে বেপরোয়া দুই বাসের সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু পুলিশের বিশেষ ফোর্স মোবিলাইজেশন ড্রিল ও চেকপোস্ট কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মসূচি ঠেকাতে রূপগঞ্জে বিক্ষোভ মিছিল সমাবেশ নবীনগরে গভীর রাতে বাড়ি থেকে তুলে নিয়ে ডাকাতি মামলায় ফাঁসানোর অভিযোগ: পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন অধিক মুনাফার আশায় শত শত বস্তা পেঁয়াজ মজুতের অভিযোগ, পচে দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী

চকরিয়ায় ইউপি চেয়ারম্যান নবী হোছাইন গ্রেপ্তার

মো. সেলিম উদ্দিন খাঁন

কক্সবাজারের চকরিয়া উপজেলার শাহারবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা নবী হোছাইন চৌধুরী আদালতে হাজিরা দিতে এসে ফের গ্রেফতার হয়েছে। মঙ্গলবার (১৬সেপ্টেম্বর) বেলা ১ টার দিকে চেয়ারম্যান নবী হোছাইন চৌধুরী চকরিয়া সিনিয়র জুডিশিয়াল মাজিস্ট্রেট আদালতে রাজনৈতিক মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়ে নিম্ন আদালতে হাজিরা দেওয়ায় পর আদালত প্রাঙ্গণ থেকে কক্সবাজার ডিবি পুলিশ তাকে গ্রেফতার করে। চকরিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। থানা সূত্রে জানা যায়, হত্যা, ডাকাতি, পুলিশের উপর হামলা ও গরু চুরিসহ বিভিন্ন অপকর্মের হোতা নবী হোছাইন। গত ১৫ফেব্রুয়ারি চট্টগ্রামের চকবাজার থানা পুলিশ চকবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে। এ ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু হয়েছে। তাছাড়া তার বিরুদ্ধে এ পর্যন্ত ২২টি মামলা রয়েছে ,উল্লেখ্য, গ্রেফতারকৃত নবী চৌধুরীর ও তার গডফাদার সাবেক বির্তকিত এমপি জাফরের বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যমে ধারাবাহিক সংবাদ প্রকাশিত হয়েছে। উল্লেখ্য, চেয়ারম্যান নবী হোছাইন চৌধুরী দীর্ঘদিন কারাভোগ করার পর কিছুদিন আগে জামিন নিয়ে কারামুক্ত হন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com