বুধবার, ২৪ Jun ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
খুলশীতে অবৈধ জুয়ার আসরের অভিযোগ, অসাধু কর্মকর্তাদের সম্পৃক্ততার গুঞ্জন চান্দগাঁও থানা জামায়াতের নির্বাচন বিভাগীয় দায়িত্বশীল সমাবেশে মুহাম্মদ উল্লাহ টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার ও চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড চট্টগ্রামে আ.লীগের নাশকতা প্রতিরোধে এনসিপির মিছিল নাইক্ষ্যংছড়িতে অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল উদ্ধার মহাসড়কে বেপরোয়া দুই বাসের সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু পুলিশের বিশেষ ফোর্স মোবিলাইজেশন ড্রিল ও চেকপোস্ট কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মসূচি ঠেকাতে রূপগঞ্জে বিক্ষোভ মিছিল সমাবেশ নবীনগরে গভীর রাতে বাড়ি থেকে তুলে নিয়ে ডাকাতি মামলায় ফাঁসানোর অভিযোগ: পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন অধিক মুনাফার আশায় শত শত বস্তা পেঁয়াজ মজুতের অভিযোগ, পচে দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী

সীতাকুণ্ডে বাস উল্টে প্রাণ গেল সড়কের পাশে থাকা যুবকের

মো. সেলিম উদ্দিন খাঁন 

চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে মোহাম্মদ আলী (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিরা এলাকায় এ ঘটনা ঘটে।স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার দুপুর ১২টার দিকে চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়ার সময় আইরিন পরিবহন নামে একটি বাস কুমিরা ইলিয়াস পেট্টোল পাম্প এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এসময় সড়কের পাশের একটি ভলকানাইজিং দোকানের মালিকও বাসে চাপা পড়ে কাদায় নিমজ্জিত হন। এ ঘটনায় বাসে থাকা অন্তত ১০ যাত্রী কমবেশি আহত হলেও তাদের অবস্থা আশঙ্কামুক্ত হওয়ায় তারা নিজ নিজ গন্তব্যে চলে যান।খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ও বারআউলিয়া হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রেকার দিয়ে বাসটি খাদ থেকে তুললে মাটিতে গেঁথে থাকা ভলকানাইজিং শপের মালিক মোহাম্মদ আলীকে উদ্ধার করা হলেও তিনি মারা যান। ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা বলেন, বাস উল্টে গিয়ে রাস্তার পাশের এক দোকানিকে ধাক্কা দেয়। এতে তার শরীরের মাথা থেকে অর্ধেক অংশ কাদায় চাপা পড়ে। তবে তার পা ছিল বাইরে। ঘটনার পর হাইওয়ে পুলিশের রেকার দিয়ে বাস তুলে সে লোকটিকে উদ্ধার করার অল্প সময়ের মধ্যে তিনি মারা গেছেন।কুমিরা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, এ ঘটনায় একজন মানুষ মারা গেছে। আর আহতরা তেমন গুরুতর নন। তারা নিজ নিজ গন্তব্যে ফিরে গেছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com