বুধবার, ২৪ Jun ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
খুলশীতে অবৈধ জুয়ার আসরের অভিযোগ, অসাধু কর্মকর্তাদের সম্পৃক্ততার গুঞ্জন চান্দগাঁও থানা জামায়াতের নির্বাচন বিভাগীয় দায়িত্বশীল সমাবেশে মুহাম্মদ উল্লাহ টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার ও চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড চট্টগ্রামে আ.লীগের নাশকতা প্রতিরোধে এনসিপির মিছিল নাইক্ষ্যংছড়িতে অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল উদ্ধার মহাসড়কে বেপরোয়া দুই বাসের সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু পুলিশের বিশেষ ফোর্স মোবিলাইজেশন ড্রিল ও চেকপোস্ট কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মসূচি ঠেকাতে রূপগঞ্জে বিক্ষোভ মিছিল সমাবেশ নবীনগরে গভীর রাতে বাড়ি থেকে তুলে নিয়ে ডাকাতি মামলায় ফাঁসানোর অভিযোগ: পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন অধিক মুনাফার আশায় শত শত বস্তা পেঁয়াজ মজুতের অভিযোগ, পচে দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী

পটিয়ায় দুটি সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুইজনের

মো. সেলিম উদ্দিন খাঁন

চট্টগ্রামের পটিয়ায় পৃথক দুই সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। (১৩ সেপ্টেম্বর) শনিবার দুপুরে দেড় ঘন্টার ব্যবধানে এসব ঘটনা ঘটে। স্থানীয়রা অভিযোগ করছেন, মহাসড়কে দিন দিন বেপরোয়া যানবাহনের চলাচল বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের নিরাপত্তা ঝুঁকির মধ্যে পড়ছে।
পুলিশ জানায়, দুপুর আড়াইটার দিকে উপজেলার জলুয়ার দিঘীরপাড় এলাকায় পূরবী পরিবহনের একটি চেয়ারকোচের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে পিকআপ চালক আবদুল কাদের (৪২) ঘটনাস্থলেই মারা যান। তিনি নোয়াখালী জেলার মুহাম্মদ কিবরিয়ার ছেলে। দুর্ঘটনার পর বাসটি পুলিশ জব্দ করেছে।এর আগে দুপুর পৌনে ১টায় উপজেলার গৈড়লার টেক এলাকায় লেগুনার চাপায় নিহত হন শের মোহাম্মদ (৬০) নামে এক কৃষক। তিনি ওই এলাকার মৃত আবদুল হামিদের ছেলে। প্রতিবেশীরা জানান, জমিতে কাজ করতে যাওয়ার পথে মহাসড়ক পার হওয়ার সময় লেগুনার চাপায় তিনি ঘটনাস্থলেই মারা যান।পটিয়া ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দিন জানান, “দুটি দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পূরবী পরিবহনের বাসটি জব্দ করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com