বুধবার, ২৪ Jun ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
খুলশীতে অবৈধ জুয়ার আসরের অভিযোগ, অসাধু কর্মকর্তাদের সম্পৃক্ততার গুঞ্জন চান্দগাঁও থানা জামায়াতের নির্বাচন বিভাগীয় দায়িত্বশীল সমাবেশে মুহাম্মদ উল্লাহ টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার ও চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড চট্টগ্রামে আ.লীগের নাশকতা প্রতিরোধে এনসিপির মিছিল নাইক্ষ্যংছড়িতে অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল উদ্ধার মহাসড়কে বেপরোয়া দুই বাসের সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু পুলিশের বিশেষ ফোর্স মোবিলাইজেশন ড্রিল ও চেকপোস্ট কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মসূচি ঠেকাতে রূপগঞ্জে বিক্ষোভ মিছিল সমাবেশ নবীনগরে গভীর রাতে বাড়ি থেকে তুলে নিয়ে ডাকাতি মামলায় ফাঁসানোর অভিযোগ: পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন অধিক মুনাফার আশায় শত শত বস্তা পেঁয়াজ মজুতের অভিযোগ, পচে দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী

কক্সবাজার-টেকনাফ সড়কের পাশে ফুটপাত দখল করে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদে করল হাইওয়ে পুলিশ

মো. সেলিম উদ্দিন খাঁন

কক্সবাজার-টেকনাফ সড়কে পাশে ফুটপাত দখল করে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে শাহপুরী হাইওয়ে থানা পুলিশ। অভিযান পরিচালনার সময় অন্তত শতাধিক ছোট-বড় স্থাপনা উচ্ছেদ করা হয়।(১৩ সেপ্টেম্বর) শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত কুতুপালং বাজারের দুপাশের ফুটপাতের উপর কাঁচাবাজার উচ্ছেদ ও যানজট নিরসনে কাজ করছেন হাইওয়ে পুলিশ। সড়কে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন শাহপুরী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম। উচ্ছেদ অভিযানের বিষয়ে শাহপুরী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম, জানান,কক্সবাজার-টেকনাফ সড়কের পাশে ফুটপাত দখল করে অবৈধভাবে বিভিন্ন ধরনের স্থাপনা তৈরি করে সেগুলো সাধারন ব্যবসায়ীদের কাছে ভাড়া দিয়ে আসছিলো একটি চক্র। এসব অবৈধ স্থাপনার কারনে পথচারীদের যেমন হাঁটা-চলায় সমস্যা হচ্ছে তেমনি কোথাও কোথাও যান চলাচলে ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে।যানজট নিরসনসহ পথচারীদের চলাচল নির্বিঘ্ন করতে শাহপুরী হাইওয়ে থানা পুলিশ গত কয়েকদিন ধরেই ফুটপাত দখলমুক্ত রাখতে এবং সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় শনিবার কুতুপালং বাজারের দুপাশের ফুটপাতের উপর কাঁচাবাজার উচ্ছেদ ও যানজট নিরসনে কাজ করছেন হাইওয়ে পুলিশ। অভিযান পরিচালনা করে অন্তত শতাধিক ছোট-বড় অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। পর্যায়ক্রমে কক্সবাজার-টেকনাফ সড়কের যেসব স্থানে এ রকম অবৈধ স্থাপনা রয়েছে সেগুলোও উচ্ছেদ করা হবে বলে জানিয়েছেন,শাহপুরী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।অন্যদিকে অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রমকে স্বাগত জানিয়েছে স্থানীয় রাজনীতিবিদ, উপজেলা প্রশাসন,সাধারণ জনগোষ্ঠী ও সড়কটি ব্যবহারকারী পথচারীরা,পুলিশের এমন অভিযান জনবান্ধব বলে জানান স্থানীয়রা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com