বুধবার, ২৪ Jun ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
খুলশীতে অবৈধ জুয়ার আসরের অভিযোগ, অসাধু কর্মকর্তাদের সম্পৃক্ততার গুঞ্জন চান্দগাঁও থানা জামায়াতের নির্বাচন বিভাগীয় দায়িত্বশীল সমাবেশে মুহাম্মদ উল্লাহ টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার ও চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড চট্টগ্রামে আ.লীগের নাশকতা প্রতিরোধে এনসিপির মিছিল নাইক্ষ্যংছড়িতে অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল উদ্ধার মহাসড়কে বেপরোয়া দুই বাসের সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু পুলিশের বিশেষ ফোর্স মোবিলাইজেশন ড্রিল ও চেকপোস্ট কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মসূচি ঠেকাতে রূপগঞ্জে বিক্ষোভ মিছিল সমাবেশ নবীনগরে গভীর রাতে বাড়ি থেকে তুলে নিয়ে ডাকাতি মামলায় ফাঁসানোর অভিযোগ: পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন অধিক মুনাফার আশায় শত শত বস্তা পেঁয়াজ মজুতের অভিযোগ, পচে দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী

পুলিশের স্বাধীন তদন্ত বিভাগ চালু হবে শিগগিরই

 

মো. সেলিম উদ্দিন খাঁন
পুলিশ যেন রাজনৈতিক প্রভাবমুক্ত হয়ে তদন্ত পরিচালনা করতে পারে সেজন্য খুব শিগগিরই একটি স্বতন্ত্র তদন্ত বিভাগ চালু করতে যাচ্ছে সরকার। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে তেজগাঁও কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ‘ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টিগেশন সার্ভিস’ গঠনের কথা জানিয়ে তিনি বলেন, ‘পুলিশ যাতে স্বাধীনভাবে তদন্ত করতে পারে এবং কোনো রাজনৈতিক বা বাইরের চাপের মুখোমুখি না হয়—সেজন্য আইন প্রণয়নের মাধ্যমে এই সার্ভিস চালু করা হবে। পাশাপাশি পুলিশের জন্য ‘ইন্টারনাল কমপ্লেইন কমিশন’ও গঠন করা হবে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়কে এ সংক্রান্ত পরামর্শ দেওয়া হয়েছে। আইন উপদেষ্টা আসিফ নজরুল, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরী এই কাজ দ্রুত সম্পন্ন করবেন।’ ৫ হাজার ডেট ওয়েট টন বা তার বেশি ওজনের সমুদ্রগামী জাহাজ আমদানিতে মূল্য সংযোজন কর (ভ্যাট) অব্যাহতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে উপদেষ্টা পরিষদের বৈঠকে। এ ধরনের জাহাজে বর্তমানে ৭.৫ শতাংশ ভ্যাট প্রযোজ্য। প্রেস সচিব জানান, এতে বাংলাদেশের সরকারি ও বেসরকারি খাত আরও বেশি সমুদ্রগামী জাহাজ কিনবে, যা বৈদেশিক মুদ্রা আয় এবং কর্মসংস্থান বৃদ্ধিতে সাহায্য করবে। শফিকুল আলম জানান, কাতারের দোহাতে ইসরায়েলি হামলার পরিপ্রেক্ষিতে ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) ডাকা ১৫ সেপ্টেম্বরের জরুরি সম্মেলনে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা অংশ নেবেন। এর আগে নিউইয়র্কে ফিলিস্তিনি জনগণকে রক্ষা নিয়ে অনুষ্ঠিত এক আন্তর্জাতিক সম্মেলনেও তিনি অংশগ্রহণ করেছিলেন। তিনি বলেন, সংস্কার কমিশনের ১০টি সুপারিশমালার মধ্যে ৫১টি ইতিমধ্যেই বাস্তবায়িত হয়েছে, বাকি পদক্ষেপ চলছে। শ্রম মন্ত্রণালয় সংক্রান্ত ৮২টি সুপারিশের বেশিরভাগ শ্রম আইন সংশোধনের মাধ্যমে বাস্তবায়িত হবে। স্বাস্থ্য খাতে নারী-সংক্রান্ত সুপারিশগুলো পর্যালোচনা ও আপডেট করা হয়েছে। কিছু সুপারিশ রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে নির্বাচনের পর বাস্তবায়ন হবে।উপদেষ্টা পরিষদের বৈঠকে স্থানীয় সরকার বিকেন্দ্রীকরণের সম্ভাবনা এবং ক্ষমতা বৃদ্ধির উপায় নিয়েও দীর্ঘ আলোচনা হয়েছে বলেও জানান প্রেস সচিব। শফিকুল আলম বলেন, এছাড়া মেডিকেল কলেজের ‘কোয়ালিটি টিচারের’ সংকট পূরণে অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগ বা পরামর্শক হিসেবে সম্পৃক্ত করার বিষয়েও আলোচনা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় শিগগিরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com