বুধবার, ২৪ Jun ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
খুলশীতে অবৈধ জুয়ার আসরের অভিযোগ, অসাধু কর্মকর্তাদের সম্পৃক্ততার গুঞ্জন চান্দগাঁও থানা জামায়াতের নির্বাচন বিভাগীয় দায়িত্বশীল সমাবেশে মুহাম্মদ উল্লাহ টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার ও চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড চট্টগ্রামে আ.লীগের নাশকতা প্রতিরোধে এনসিপির মিছিল নাইক্ষ্যংছড়িতে অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল উদ্ধার মহাসড়কে বেপরোয়া দুই বাসের সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু পুলিশের বিশেষ ফোর্স মোবিলাইজেশন ড্রিল ও চেকপোস্ট কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মসূচি ঠেকাতে রূপগঞ্জে বিক্ষোভ মিছিল সমাবেশ নবীনগরে গভীর রাতে বাড়ি থেকে তুলে নিয়ে ডাকাতি মামলায় ফাঁসানোর অভিযোগ: পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন অধিক মুনাফার আশায় শত শত বস্তা পেঁয়াজ মজুতের অভিযোগ, পচে দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী

পুলিশের ঊর্ধ্বতন ১৪ কর্মকর্তাকে বদলি

 

মো. সেলিম উদ্দিন খাঁন

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার পদমর্যাদার ১৪ কর্মকর্তাকে বদলি করে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। যাদের মধ্যে আটজন অতিরিক্ত ডিআইজি এবং বাকিরা পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা।বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপসচিব মো. মাহবুবুর রহমান এই প্রজ্ঞাপনে সই করেন।

বদলির আদেশ পাওয়া কর্মকর্তারা হলেন- ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিএমপি)’র যুগ্ম কমিশনার সুলতানা নাজমা হোসেনকে ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি, ডিএমপির যুগ্ম কমিশনার মো. সালেহ উদ্দিনকে র‌্যাবের অতিরিক্ত ডিআইজি, চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) যুগ্ম কমিশনার মো. হুমায়ুন কবিরকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত থাকা অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ রিয়াজুল হককে পুলিশ টেলিকম ইউনিট, পিবিআই পুলিশ সুপার ও সুপারনিউমারির অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নিতি প্রাপ্ত মোহাম্মদ আনোয়ারুল হককে সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ে, বরিশাল মহানগর পুলিশে (বিএমপি) অতিরিক্ত কমিশনার মো. শামীম হোসেনকে রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি, বরিশাল জেলা পিবিআই পুলিশ সুপার সুপারনিউমারির অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নিতি মো. হুমায়ুন কবিরকে বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) ও বর্তমানে রংপুর পিটিসিতে অতিরিক্ত ডিআইজি হিসেবে সংযুক্ত আসমা সিদ্দিকা মিলিকে ঢাকার টিডিএসে সংযুক্ত, ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) গৌতম কুমার বিশ্বাসকে চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার, চুয়াডাঙ্গার পুলিশ সুপার গোলাম মওলাকে পুলিশ সদর দপ্তরের এআইজি, রেলওয়ে পুলিশের পুলিশ সুপার (এসপি) শাকিলা সোলতানাকে ঢাকা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে, পিবিআই পুলিশ সুপার মোমতাজুল এহসান আহম্মদ হুমায়ুনকে হাইওয়ে পুলিশ সুপার, পিবিআই পুলিশ সুপার আবু তোরাব মো. শামছুর রহমানকে হাইওয়ে পুলিশ সুপার ও পুলিশের বিশেষ শাখা (এসবি) পুলিশ সুপার মো. আমীর খসরুকে ডিএমপির উপপুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com