বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
নবীনগরে তিতাস নদীর পাড় অবৈধভাবে বালু ভরাট ভূঞাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জয়পুরহাটে আদিবাসী কিশোরের মরদেহ সমাধিতে বাধা, হামলায় আহত ৩ শ্রীমঙ্গলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী মহাদেবপুরে গভীর রাতে বাড়িতে ডাকাতির অভিযোগ, আহত ১ শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির ‘সাইবোল্ডস ওয়াটার স্নেক’ উদ্ধার কদমতলী থানা প্রেসক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব মহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৪০ লাখ টাকার মাছের ক্ষতি

‘দ্য বেঙ্গল ফাইলস’ ট্রেলার প্রকাশে বাধা, ক্ষুব্ধ পরিচালক বিবেক অগ্নিহোত্রী

বিনোদন সংবাদ:

কলকাতা  আলোচিত চলচ্চিত্র ‘দ্য বেঙ্গল ফাইলস’–এর ট্রেলার প্রকাশ অনুষ্ঠান ঘিরে চরম বিশৃঙ্খলা তৈরি হয়েছে কলকাতায়। পরিচালক বিবেক অগ্নিহোত্রী অভিযোগ করেছেন, পুলিশের নীরব সমর্থনে একদল লোক অনুষ্ঠানস্থলের সব তার কেটে দেয়ায় ট্রেলার উন্মোচন সম্ভব হয়নি।

শনিবার দুপুরে শহরের একটি অভিজাত হোটেলে ট্রেলার উন্মোচনের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠান শুরুর কিছুক্ষণের মধ্যেই হঠাৎই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে জানা যায়, অনুষ্ঠানস্থলের সাউন্ড ও লাইটিং–এর তার ইচ্ছাকৃতভাবে কেটে ফেলা হয়েছে।

বিবেক অগ্নিহোত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, “এটা শুধু একটি সিনেমার ট্রেলার আটকে দেওয়া নয়, এটা গণতন্ত্রের কণ্ঠ রোধ করার চেষ্টা। আইনশৃঙ্খলার এমন অবস্থা প্রমাণ করে পশ্চিমবঙ্গে মতপ্রকাশের স্বাধীনতা নেই।”

ট্রেলার বন্ধ হয়ে গেলেও সামাজিক যোগাযোগমাধ্যমে ছবির ঝলক দ্রুত ছড়িয়ে পড়ে। ইতোমধ্যেই সমালোচক ও দর্শকের মধ্যে তুমুল আলোচনার জন্ম দিয়েছে ‘দ্য বেঙ্গল ফাইলস’

সিনেমাটি রাজনৈতিক-সামাজিক বাস্তবতা ঘিরে নির্মিত হয়েছে বলে জানা গেছে। এর আগে অগ্নিহোত্রী পরিচালিত ‘দ্য কাশ্মীর ফাইলস’ মুক্তির পর ভারতজুড়ে ব্যাপক বিতর্কের সৃষ্টি করেছিল।

চলচ্চিত্রপ্রেমীদের মতে, ট্রেলার প্রকাশ আটকে গেলেও এই ঘটনাই সিনেমাটির প্রতি কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com