বুধবার, ২৪ Jun ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
খুলশীতে অবৈধ জুয়ার আসরের অভিযোগ, অসাধু কর্মকর্তাদের সম্পৃক্ততার গুঞ্জন চান্দগাঁও থানা জামায়াতের নির্বাচন বিভাগীয় দায়িত্বশীল সমাবেশে মুহাম্মদ উল্লাহ টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার ও চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড চট্টগ্রামে আ.লীগের নাশকতা প্রতিরোধে এনসিপির মিছিল নাইক্ষ্যংছড়িতে অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল উদ্ধার মহাসড়কে বেপরোয়া দুই বাসের সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু পুলিশের বিশেষ ফোর্স মোবিলাইজেশন ড্রিল ও চেকপোস্ট কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মসূচি ঠেকাতে রূপগঞ্জে বিক্ষোভ মিছিল সমাবেশ নবীনগরে গভীর রাতে বাড়ি থেকে তুলে নিয়ে ডাকাতি মামলায় ফাঁসানোর অভিযোগ: পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন অধিক মুনাফার আশায় শত শত বস্তা পেঁয়াজ মজুতের অভিযোগ, পচে দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী

চকবাজার ১৬ নম্বর ওয়ার্ডের উদ্যােগে বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠানে মুহাম্মদ নজরুল ইসলাম

চট্টগ্রাম:

বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরী ঘোষিত দেশীয় ফলের চারা বিতরণ ও বিতরণ কর্মসূচির অংশ হিসেবে চকবাজার পার্সিভিল পাহাড়ে একটি পেয়ারা চারা রোপন এবং ছাত্র, শ্রমিক, আলেমসহ নানা শ্রেণি পেশার মানুষের মাঝে পেপে, পেয়ারা, লেবুসহ দেশীয় ফলের চারা বিতরণ করেন চট্টগ্রাম মহানগরীর ভারপ্রাপ্ত আমীর

স্বতঃস্ফূর্তভাবে সমবেত জনতার উদ্দেশ্যে তিনি উপরোক্ত মন্তব্য করেন।

এসময় আরও আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চকবাজার থানা আমীর আহমদ খালেদুল আনোয়ার, চকবাজার থানা এসিস্ট্যান্ট সেক্রেটারি ও ১৬ নম্বর চকবাজার ওয়ার্ড এমারতের আমীর শহীদুল্লাহ, থানা কর্মপরিষদ সদস্য মোহাম্মদ ইলিয়াছ, ১৬ নম্বর চকবাজার ওয়ার্ড এমারতের সেক্রেটারি এরশাদুল ইসলাম, নুর হোসেন প্রমুখ।

মহানগরী ভারপ্রাপ্ত আমীর মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, বাংলাদেশ হলো ফলের দেশ, দেশীয় ফল আমাদের ঐতিহ্য ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। রঙে, রসে ও স্বাদে অনন্য সত্তর রকমেরও বেশি ফল আমাদের দেশে পাওয়া যায়। ফরমালিনযুক্ত বিদেশী ফলের উপর নির্ভরতা কমিয়ে আমাদেরকে দেশি ফল খাওয়ার ঐতিহ্যের দিকে ফিরে আসতে হবে। দেশীয় ফলের চাষ করে ভিটামিন, খনিজ, ফাইবারসহ এন্টিঅক্সিডেন্ট উপাদান সরবরাহ করে খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে হবে। শারীরিক ও মানসিক স্বাস্থ্য বিকাশে দেশীয় ফলের কোন বিকল্প নেই। ব্যাপকভাবে দেশীয় ফলের চাষ করে আপামর জনসাধারণের মাঝে সহজলভ্য ও সস্তায় প্রাপ্তি নিশ্চিত করতে হবে। পেয়ারা, পেঁপে, লেবু, আমলকি, আম, কাঁঠাল, কলা, জাম, লিচু, জামরুল, বেল, কদবেল, জাম্বুরা, তরমুজসহ নানা জাতের দেশীয় ফলের ব্যাপক চাষাবাদ দেশের অর্থনীতি এবং পরিবেশের উপরও উল্লেখযোগ্য অবদান রাখবে ইনশা-আল্লাহ্।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com