বুধবার, ২৪ Jun ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
খুলশীতে অবৈধ জুয়ার আসরের অভিযোগ, অসাধু কর্মকর্তাদের সম্পৃক্ততার গুঞ্জন চান্দগাঁও থানা জামায়াতের নির্বাচন বিভাগীয় দায়িত্বশীল সমাবেশে মুহাম্মদ উল্লাহ টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার ও চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড চট্টগ্রামে আ.লীগের নাশকতা প্রতিরোধে এনসিপির মিছিল নাইক্ষ্যংছড়িতে অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল উদ্ধার মহাসড়কে বেপরোয়া দুই বাসের সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু পুলিশের বিশেষ ফোর্স মোবিলাইজেশন ড্রিল ও চেকপোস্ট কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মসূচি ঠেকাতে রূপগঞ্জে বিক্ষোভ মিছিল সমাবেশ নবীনগরে গভীর রাতে বাড়ি থেকে তুলে নিয়ে ডাকাতি মামলায় ফাঁসানোর অভিযোগ: পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন অধিক মুনাফার আশায় শত শত বস্তা পেঁয়াজ মজুতের অভিযোগ, পচে দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী

চট্টগ্রামে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকের ওপর হামলা, পাহাড়তলী থানায় সাধারণ ডায়েরি

  1. মোহাম্মদ আসিফ, চট্টগ্রাম :

পেশাগত দায়িত্ব পালনকালে ভিডিও ধারণ করার সময় এক সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটেছে চট্টগ্রামে। সাংবাদিক শাহিন অভিযোগ করেন, ভিডিও করার সময় বিবাদী মোহাম্মদ আলী হোসেন ক্ষিপ্ত হয়ে তার ওপর শারীরিক হামলা চালান।

সাধারণ ডায়েরি (জিডি) সূত্রে জানা যায়, বিবাদী মোহাম্মদ আলী হোসেন সাংবাদিক শাহিনের জামার কলার ধরে তাকে কিল-ঘুষি মারেন এবং একপর্যায়ে জামা ছিঁড়ে ফেলেন। এছাড়া ধাক্কা দিয়ে সাংবাদিক শাহিনের ব্যবহৃত মোটরসাইকেল (রেজি: চট্ট-মেট্রো ল-১২-৫২২১) ফেলে দিয়ে লুকিং গ্লাস এবং পিছনের অ্যান্টি-কাটার গ্লাস ভেঙে প্রায় ২,০০০ টাকার ক্ষতি সাধন করেন।

এ ঘটনায় সাংবাদিক শাহিন ভবিষ্যৎ নিরাপত্তার স্বার্থে থানায় একটি সাধারণ ডায়েরি করেন। তিনি জানান, পেশাগত দায়িত্ব পালনকালে এমন হামলা সাংবাদিকদের নিরাপত্তা ও স্বাধীনতার জন্য হুমকি।

এই বিষয় জানতে চাইলে অভিযুক্ত আলী হোসেন বলেন, সাংবাদিক শাহীন ২ দিন আগে আমার কাছ থেকে ৫০০ টাকা নিয়ে গেছে। সেদিন আমি যখন গাড়ি থেকে তেল নিচ্ছিলাম তখন সাংবাদিক শাহীন আমার ভিডিও করে এবং এসে আমাকে বলে তাকে ৫ হাজার টাকা দিতে হবে। একপর্যায়ে কথা কাটাকাটি হলে সেখানে মানুষ জরো হয়। আমি তাকে টাকা না দেওয়ায় সে আমার নামে পাহাড়তলী থানায় একটি মিথ্যা অভিযোগ করে।

এই বিষয়ে পাহাড়তলী থানার অফিসার্স ইনচার্জ মোঃ জসিম উদ্দিন বলেন, ” এই বিষয়ে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য  চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার এর নির্দেশনা আছে।

ঘটনার পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট থানা পুলিশ বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।

স্থানীয় সাংবাদিক মহল এই হামলার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com