বুধবার, ২৪ Jun ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
খুলশীতে অবৈধ জুয়ার আসরের অভিযোগ, অসাধু কর্মকর্তাদের সম্পৃক্ততার গুঞ্জন চান্দগাঁও থানা জামায়াতের নির্বাচন বিভাগীয় দায়িত্বশীল সমাবেশে মুহাম্মদ উল্লাহ টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার ও চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড চট্টগ্রামে আ.লীগের নাশকতা প্রতিরোধে এনসিপির মিছিল নাইক্ষ্যংছড়িতে অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল উদ্ধার মহাসড়কে বেপরোয়া দুই বাসের সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু পুলিশের বিশেষ ফোর্স মোবিলাইজেশন ড্রিল ও চেকপোস্ট কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মসূচি ঠেকাতে রূপগঞ্জে বিক্ষোভ মিছিল সমাবেশ নবীনগরে গভীর রাতে বাড়ি থেকে তুলে নিয়ে ডাকাতি মামলায় ফাঁসানোর অভিযোগ: পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন অধিক মুনাফার আশায় শত শত বস্তা পেঁয়াজ মজুতের অভিযোগ, পচে দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী

চকরিয়ায়-খালে ভাসছিল কিশোরের লাশ

 

মোঃ সেলিম উদ্দিন খাঁন বিশেষ প্রতিনিধি:

কক্সবাজারের চকরিয়ায় সমুদ্র মোহনায় মিলিত হওয়া একটি ছড়া খালের পানিতে ভাসতে থাকা কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।এর আগে প্রায় ১৬ বছর বয়সী ওই কিশোরের লাশটি ভাসতে দেখে কয়েকজন জেলে স্থানীয় জনপ্রতিনিধিকে জানায়।এর পর দুপুর বারোটার দিকে থানার একদল পুলিশ অকুস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি পুলিশ হেফাজতে নেয়। পরে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে পুলিশ।

বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার দিকে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ছাইরাখালী এলাকার ওপর দিয়ে বহমান ফাঁসিয়াখালীর ছড়ার ভরারচর পয়েন্টে ওই কিশোরের মরদেহটি ভাসছিল।উদ্ধার হওয়া মরদেহটি মো. ইসমাইলের (১৬)। সে পার্শ্ববর্তী লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বগাইছড়ির বুড়ির দোকান এলাকার মো. বেলাল উদ্দিনের ছেলে। তবে সে মানসিকভাবে বিকারগ্রস্ত বলেও অনেকে জানিয়েছেন।

নাম প্রকাশ না করে ছাইরাখালী স্টেশন এলাকার একাধিক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন- বৃহস্পতিবার সকালেও ওই কিশোর স্টেশন এলাকায় ঘোরাঘুরি করছিল। এর কিছুক্ষণ পর তার লাশ ছড়া খালে ভাসছিল বলে কয়েকজন জেলের কাছ থেকে খবর পান। তখনই বিষয়টি স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বার) মোহাম্মদ মহিউদ্দিনকে জানালে থানা পুলিশকে অবহিত করেন।

এ ব্যাপারে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান- খবর পেয়ে ছড়া খাল থেকে স্থানীয় জনতার সহায়তায় পুলিশ লাশটি উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরন করেছে। সঠিক কী কারণে ছেলেটা মারা গেছে সেই তথ্য উদ্ঘাটনে কাজ করছে পুলিশ। এই ঘটনায় পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com