বুধবার, ২৪ Jun ২০২৬, ১১:১২ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
খুলশীতে অবৈধ জুয়ার আসরের অভিযোগ, অসাধু কর্মকর্তাদের সম্পৃক্ততার গুঞ্জন চান্দগাঁও থানা জামায়াতের নির্বাচন বিভাগীয় দায়িত্বশীল সমাবেশে মুহাম্মদ উল্লাহ টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার ও চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড চট্টগ্রামে আ.লীগের নাশকতা প্রতিরোধে এনসিপির মিছিল নাইক্ষ্যংছড়িতে অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল উদ্ধার মহাসড়কে বেপরোয়া দুই বাসের সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু পুলিশের বিশেষ ফোর্স মোবিলাইজেশন ড্রিল ও চেকপোস্ট কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মসূচি ঠেকাতে রূপগঞ্জে বিক্ষোভ মিছিল সমাবেশ নবীনগরে গভীর রাতে বাড়ি থেকে তুলে নিয়ে ডাকাতি মামলায় ফাঁসানোর অভিযোগ: পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন অধিক মুনাফার আশায় শত শত বস্তা পেঁয়াজ মজুতের অভিযোগ, পচে দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী

ফেব্রুয়ারিতে ভোট স্বাগত জানিয়ে এবং মোবাইল ডিজিটাল পদ্ধতিতে ভোট ও নির্বাচন আয়োজনের দাবি জানান আল্লামা ইমাম হায়াত

 

চট্টগ্রাম প্রতিনিধি :

নিবন্ধিত রাজনৈতিক দল ‘বিশ্ব ইনসানিয়াত বিপ্লব’-এর চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের সময়সীমা ফেব্রুয়ারিতে নির্ধারণের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, “আমরা পূর্ব থেকেই বলে আসছিলাম যে এপ্রিল মাস নির্বাচনের জন্য অনুপযুক্ত। বর্তমান সিদ্ধান্ত সময়োচিত।”

তবে তিনি সতর্ক করে বলেন, কেবল সময় ঘোষণাই যথেষ্ট নয়। একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে হলে গণতান্ত্রিক ও নিরাপদ পরিবেশ তৈরি করতে হবে। নির্বাচনকালীন উপদেষ্টা পরিষদ দলনিরপেক্ষ ও পক্ষপাতমুক্ত না হলে সঠিক নির্বাচন সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।

আল্লামা ইমাম হায়াত আরও বলেন, “উপদেষ্টা পরিষদে রাজনৈতিক দলের ঘনিষ্ঠ ব্যক্তিদের থাকা গ্রহণযোগ্য নয়। নিরপেক্ষতা বজায় রাখতে হলে তাদের অব্যাহতি দিতে হবে।”

বর্তমান বুথভিত্তিক ভোট প্রদান ব্যবস্থা সম্পর্কে তিনি বলেন, “এটি সেকেলে এবং অনিরাপদ। দেশের বহু নাগরিক প্রবাসে অবস্থান করছেন বা দূরবর্তী এলাকায় বসবাস করেন—তারা ভোটাধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। তাই মোবাইল ও ডিজিটাল পদ্ধতিতে নিরাপদভাবে ভোট গ্রহণের বিকল্প নেই।”

তিনি সরকারের প্রতি আহ্বান জানান, একটি সঠিক, প্রযুক্তিনির্ভর ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনী পদ্ধতি গড়ে তোলার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হোক।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com