বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
খুলশীতে অবৈধ জুয়ার আসরের অভিযোগ, অসাধু কর্মকর্তাদের সম্পৃক্ততার গুঞ্জন চান্দগাঁও থানা জামায়াতের নির্বাচন বিভাগীয় দায়িত্বশীল সমাবেশে মুহাম্মদ উল্লাহ টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার ও চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড চট্টগ্রামে আ.লীগের নাশকতা প্রতিরোধে এনসিপির মিছিল নাইক্ষ্যংছড়িতে অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল উদ্ধার মহাসড়কে বেপরোয়া দুই বাসের সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু পুলিশের বিশেষ ফোর্স মোবিলাইজেশন ড্রিল ও চেকপোস্ট কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মসূচি ঠেকাতে রূপগঞ্জে বিক্ষোভ মিছিল সমাবেশ নবীনগরে গভীর রাতে বাড়ি থেকে তুলে নিয়ে ডাকাতি মামলায় ফাঁসানোর অভিযোগ: পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন অধিক মুনাফার আশায় শত শত বস্তা পেঁয়াজ মজুতের অভিযোগ, পচে দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী

মিথ্যা মামলা ও দমন-পীড়ন থেকে সরে আসার আহ্বান জানালেন আল্লামা ইমাম হায়াত

মিথ্যা মামলা, অবৈধ গ্রেফতার এবং রাজনৈতিক দমন-পীড়নের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সরকারকে গণতান্ত্রিক পথে ফিরে আসার আহ্বান জানিয়েছেন বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্রতিষ্ঠাতা ও প্রবর্তক আল্লামা ইমাম হায়াত।

গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, “বর্তমান সরকারের কিছু চরমপন্থী ও ক্ষমতালোভী গোষ্ঠীর অপতৎপরতায় দেশে দমন-পীড়ন, রাষ্ট্রদ্রোহিতার অপবাদে মিথ্যা মামলা, শান্তিপূর্ণ প্রতিবাদকে অপরাধ গণ্য করা, এবং বিশেষ করে মা-বোনদের গ্রেফতার ও লাঞ্ছনার মত ঘটনার মাধ্যমে দেশে এক ভয়ংকর রাজনৈতিক নিপীড়নের পরিবেশ তৈরি হয়েছে।”

তিনি আরও বলেন, “সরকারের ভিতরের কিছু বেপরোয়া কর্মকর্তার কর্মকাণ্ডে জনগণের মধ্যে চরম ক্ষোভ ও বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। বিচার ব্যবস্থার ওপর হস্তক্ষেপ, জামিন না দেয়া এবং রাজনৈতিক প্রতিহিংসা বাস্তবায়নের অভিযোগ আজকের সরকারের স্বৈরতান্ত্রিক চরিত্রকে আবারও প্রমাণ করছে।”

বিশ্ব ইনসানিয়াত বিপ্লব একটি নিবন্ধিত রাজনৈতিক সংগঠন হিসেবে ধর্মীয় উগ্রতা, সাম্প্রদায়িকতা ও বস্তুবাদী স্বৈরশাসনের বিরুদ্ধে মানবতার ভিত্তিতে রাষ্ট্র গঠনের লক্ষ্যে কাজ করছে বলে জানান তিনি।

নারায়ণগঞ্জে এক জনপ্রিয় নারী নেত্রী ও কয়েকজন শিল্পীকে মিথ্যা মামলায় গ্রেফতারের ঘটনায় জনগণের মধ্যে যে ক্ষোভ তৈরি হয়েছে, সেটিকে আত্মঘাতী পদক্ষেপ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, “এই ধরনের আচরণ রাষ্ট্র ও সরকারের মর্যাদা ক্ষুণ্ন করছে।”

আল্লামা ইমাম হায়াত সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “এখনো সময় আছে – মিথ্যা, জুলুম, স্বৈরতন্ত্র ও উগ্রতার পথ থেকে ফিরে আসুন। গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করুন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করুন এবং ইতিহাসে নিজেকে সম্মানজনকভাবে স্মরণীয় করে রাখুন।”

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com