শনিবার, ০৯ মে ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
“মাঠে ফিরলেই বদলাবে তরুণ সমাজ”— নবীনগরে দেড় লাখ টাকার ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন এমপি অ্যাডভোকেট আব্দুল মান্নান সিলেটের ডিআইজি ও মৌলভীবাজারের পুলিশ সুপারকে বিদায় সংবর্ধনা  শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে মাদক বিক্রির ৫ লক্ষ টাকা উদ্ধার মৌলভীবাজারে এসএ পরিবহনের গাড়ী থেকে অর্ধ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ সিলেটের ডিআইজি ও মৌলভীবাজারের পুলিশ সুপারকে বিদায় সংবর্ধনা এলডিপি ছেড়ে এনসিপিতে যোগ দিলেন জাফর আহমদ চৌধুরী সিলেটের ডিআইজি ও মৌলভীবাজারের পুলিশ সুপারকে বিদায় সংবর্ধনা শ্রীমঙ্গলে চা বাগানের লেক থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার চা বাগানের হাসপালের সামনে থেকে অজগর উদ্ধার মৌলভীবাজারে ডিবির অভিযানে ইয়াবাসহ একাধিক মামলার আসামি আটক

র‌্যাব-৭, চট্টগ্রাম এবং র‌্যাব-১৫, কক্সবাজার এর যৌথ অভিযানে সীমা হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার

 

চট্টগ্রাস ব্যুরো অফিস :

*চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানার চাঞ্চল্যকর সীমা আক্তার হত্যা মামলার এজাহারনামীয় পলাতক প্রধান আসামী মোহাম্মদ মাহামুদুল হক প্রকাশ করিম’কে গ্রেফতার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম এবং র‌্যাব-১৫, কক্সবাজার এর যৌথ আভিযানিক দল।*

র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানার মামলা নং-২২ তারিখ ১৮ এপ্রিল ২০২৫ইং ধারাঃ ৩০২ পেনাল কোড ১৮৬০ মামলার এজাহারনামীয় পলাতক প্রধান আসামী মোহাম্মদ মাহামুদুল হক প্রকাশ করিম কক্সবাজার জেলার পেকুয়া থানাধীন খিল্লাঘোনা এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ০৯ মে ২০২৫ ইং তারিখে আনুমানিক ২২৪৫ ঘটিকায় র‌্যাব-৭, চট্টগ্রাম এবং র‌্যাব-১৫, কক্সবাজার এর যৌথ আভিযানিক দল বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করে আসামী মোহাম্মদ মাহামুদুল হক প্রকাশ করিম (২২) পিতা-আহমদ শফি, সাং-বদিউদ্দিন পাড়া, থানা-পেকুয়া, জেলা-কক্সবাজার’কে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে সে উপরোক্ত নিজ নাম ঠিকানা প্রকাশ করে এবং সূত্রে বর্ণিত মামলায় পলাতক প্রধান আসামী মর্মে স্বীকার করে।

গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাকে কক্সবাজার জেলার কক্সবাজার সদর মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com