মঙ্গলবার, ২৩ Jun ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
চান্দগাঁও থানা জামায়াতের নির্বাচন বিভাগীয় দায়িত্বশীল সমাবেশে মুহাম্মদ উল্লাহ টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার ও চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড চট্টগ্রামে আ.লীগের নাশকতা প্রতিরোধে এনসিপির মিছিল নাইক্ষ্যংছড়িতে অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল উদ্ধার মহাসড়কে বেপরোয়া দুই বাসের সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু পুলিশের বিশেষ ফোর্স মোবিলাইজেশন ড্রিল ও চেকপোস্ট কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মসূচি ঠেকাতে রূপগঞ্জে বিক্ষোভ মিছিল সমাবেশ নবীনগরে গভীর রাতে বাড়ি থেকে তুলে নিয়ে ডাকাতি মামলায় ফাঁসানোর অভিযোগ: পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন অধিক মুনাফার আশায় শত শত বস্তা পেঁয়াজ মজুতের অভিযোগ, পচে দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী চকরিয়ায় ‘সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি’র সভাপতি মনসুর মহসিন, সম্পাদক ইউসুফ

লোহাগাড়ায় বেপরোয়া ঈগল বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

 

মোঃ সেলিম উদ্দিন খাঁন বিশেষ প্রতিনিধি

চট্টগ্রামের লোহাগাড়ায় বেপরোয়া ঈগল বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক যুবকের নিহত হয়েছে। রবিবার (৯ ফেব্রুয়ারি) দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া অংশের আমিরাবাদ রাজমহল কমিউনিটি সেন্টারের সামনে উক্ত দূর্ঘটনা ঘটেছে। নিহত মোটরসাইকেল আরোহী মোহাম্মদ শাকিব (১৯) লোহাগাড়া উপজেলার সদর ইউনিয়নের দরবেশহাটস্থ আবদুল মন্নান সওদাগরের ২য় পুত্র। বিষয়টি দৈনিক বাংলাদেশ প্রতিদিনকে নিশ্চিত করেছেন লোহাগাড়া সদর ইউনিয়ন ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. জাফর আহমদ।

প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের রাজমহল কমিউনিটি সেন্টারের সামনে একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস পিছন থেকে মোটরসাইকেলকে ধাক্কা দিলে শাকিব গুরুতর আহত হয়। তাৎক্ষণিক ভাবে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করেন। চমেক হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়।

দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শুভ রন্জন চাকমা দৈনিক বাংলাদেশ প্রতিদিন খবরকে বলেন, সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে হাইওয়ে পুলিশের একটি টিম উপস্থিত হলেও ঘাতক বাসটি এখনো পর্যন্ত সনাক্ত করা সম্ভব হয়নি। নিহতের স্বজনদের সাথে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com