মঙ্গলবার, ২৩ Jun ২০২৬, ১১:১৬ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
খুলশীতে অবৈধ জুয়ার আসরের অভিযোগ, অসাধু কর্মকর্তাদের সম্পৃক্ততার গুঞ্জন চান্দগাঁও থানা জামায়াতের নির্বাচন বিভাগীয় দায়িত্বশীল সমাবেশে মুহাম্মদ উল্লাহ টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার ও চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড চট্টগ্রামে আ.লীগের নাশকতা প্রতিরোধে এনসিপির মিছিল নাইক্ষ্যংছড়িতে অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল উদ্ধার মহাসড়কে বেপরোয়া দুই বাসের সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু পুলিশের বিশেষ ফোর্স মোবিলাইজেশন ড্রিল ও চেকপোস্ট কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মসূচি ঠেকাতে রূপগঞ্জে বিক্ষোভ মিছিল সমাবেশ নবীনগরে গভীর রাতে বাড়ি থেকে তুলে নিয়ে ডাকাতি মামলায় ফাঁসানোর অভিযোগ: পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন অধিক মুনাফার আশায় শত শত বস্তা পেঁয়াজ মজুতের অভিযোগ, পচে দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী

চট্টগ্রামের রাঙ্গুনিয়ার দুই ওসিকে একযোগে বদলি

মোঃ সেলিম উদ্দিন খাঁন বিশেষ প্রতিনিধি

চট্টগ্রামের রাঙ্গুনিয়ার দুই থানার ওসিকে একযোগে বদলি করা হয়েছে। রবিবার (৯ ফেব্রুয়ারি) চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাদের বদলির বিষয়ে জানানো হয়। তাদের স্থলে নতুন দু’জনকে ওসি পদে যুক্ত করা হয়েছে। জানা যায়, দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি মো. জাহেদুল ইসলামকে সাতকানিয়া থানার ওসি এবং রাঙ্গুনিয়া মডেল থানার ওসি সাব্বির মোহাম্মদ সেলিমকে চট্টগ্রামের জোরারগঞ্জ থানায় বদলি করা হয়েছে। তাদের স্থলে সাতকানিয়া থানার ওসি মো. মোস্তফা কামাল খানকে রাঙ্গুনিয়া মডেল থানার ওসির দায়িত্ব এবং জোরারগঞ্জ থানার ওসি এটিএম সিফাতুল মাজদারকে দক্ষিণ রাঙ্গুনিয়া থানা ওসির দায়িত্বে যুক্ত করা হয়েছে।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে রাঙ্গুনিয়াজুড়ে চুরি, ছিনতাই, ডাকাতি, মারামারিসহ নানা অপরাধমূলক কার্যক্রম বৃদ্ধি পেয়েছে। তৎমধ্যে চলতি সপ্তাহে উপজেলার দুই স্কুলে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এছাড়া চন্দ্রঘোনায় দুই গ্রুপের মারামারি, ইসলামপুরে দুই ফুটবল খেলোয়াড়কে ছিনতাইয়ের পর একজনকে ধরে সাধারণ জনগণের স্বীকারোক্তি আদায়ের পরও কোন আইনানুগ ব্যবস্থা না নেয়া, পদুয়ায় প্রবাসীর পরিবারে দুর্ধর্ষ ডাকাতি, বালি মহাল নিয়ে একাধিক পক্ষের উত্তেজনা বিরাজ করছে।
এর বাইরেও একের পর গরু চুরির ঘটনা এবং মাদকের বেপরোয়া বাণিজ্যে অতিষ্ট সাধারণ মানুষ। এ নিয়ে রাঙ্গুনিয়াজুড়ে আতংক বিরাজ করছে। তাই নতুন যোগদান করতে আসা দুই ওসি’র প্রতি পুলিশি তৎপরতা দ্রুত বৃদ্ধি করতে আহবান জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com