বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
শ্রীমঙ্গলে চোরচক্রের দুই সদস্য আটক, মালামাল উদ্ধার ডিমলায় ট্রাক চাপায় প্রাণ গেল নবম শ্রেণির ছাত্রীর ধামইরহাটে পুলিশের বিশেষ অভিযানে ৩ মাদকসেবী আটক: বিভিন্ন মেয়াদে সাজা ধামইরহাটে আশ্রয়ণ প্রকল্পের পাশে বালু খেকুদের থাবা, হুমকির মুখে নদী ও জনপদ চট্টগ্রামে মেসাজ পার্লারের আড়ালে অসামাজিক কার্যকলাপের অভিযোগ, নেতৃত্ব দিচ্ছেন উজ্জল দাশ ধামইরহাটে ওয়ার্ল্ড ভিশনের কারিগরি প্রশিক্ষণ সমাপনী ও সনদ বিতরণ ধামইরহাটে জাতীয় পুষ্টি মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত ধামইরহাটে পুলিশের বড় অভিযান: ৫ হাজার লিটার চোলাইমদ জব্দ ও ধ্বংস কক্সবাজারে ঈদগাঁও ইউপি সদস্য অপহরণ,৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি জ্বালানি তেলের দামে অস্থির চট্টগ্রামের বাজার, বেড়েছে নিত্যপণ্যের দাম

চট্টগ্রামে বসতবাড়িতে আগুন লেগে নিহত, আহত তিন

 

মোঃ সেলিম উদ্দিন খাঁন বিশেষ প্রতিনিধি

বন্দরনগরী চট্টগ্রামের বালুয়ার দীঘির পাড় এলাকায় টিনশেড একটি বাড়িতে আগুন লেগে এক দম্পতি মারা গেছেন। আহত হয়েছেন তিন জন।সোমবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ছয়টার দিকে নগরীর কোতোয়ালি থানার বলুয়ার দিঘীর পশ্চিমপাড়ে জাফর সওদাগর কলোনির টিনশেড ঘরে এই আগুন লাগে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টার বেশি সময় চেষ্টা চালিয়ে সকাল আটটায় আগুন নিয়ন্ত্রণে আনে।নিহত দুই জন হলেন- মো. ইলিয়াছ (৫০) ও পারভীন আক্তার (৪৫)।আহতরা হলেন- ফয়সাল (১৯), সোহান (১৯) ও শাহীনা আক্তার (২৩)। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

তাদের মধ্যে সোহান ও শাহিনা নিহত দম্পতির ছেলে এবং আর ফয়সাল নিহত ইলিয়াসের ভাই।চন্দনপুরা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোকাররম হোসেন জানিয়েছেন, সকাল পৌনে ছয়টার দিকে আগুন লাগার খবর পান তারা। ফায়ার সার্ভিসের চারটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে সকাল ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি বলেও জানান তিনি। ফায়ার সার্ভিস কর্মকর্তা মোকাররম জানান, আগুনে এক কক্ষবিশিষ্ট পাঁচটি ঘর পুরো এবং চারটি ঘরের আংশিক পুড়েছে। তাতে ক্ষতি হয়েছে ১৫ লাখ টাকার ক্ষতি।

শর্ট সার্কিট থেকে এ আগুন লাগে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।সড়ক ছাড়লেনপ্রবাসীরাসড়ক ছাড়লেন প্রবাসীরা অগ্নিকাণ্ডে আহত পাঁচজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে পাঠানো হয়।

চমেক হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের প্রধান ডা. রফিক উদ্দিন আহমেদ জানান, আগুনের ঘটনায় দুজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে এবং তিনজন বার্ন ইউনিটে চিকিৎসাধীন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com