বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
শ্রীমঙ্গলে চোরচক্রের দুই সদস্য আটক, মালামাল উদ্ধার ডিমলায় ট্রাক চাপায় প্রাণ গেল নবম শ্রেণির ছাত্রীর ধামইরহাটে পুলিশের বিশেষ অভিযানে ৩ মাদকসেবী আটক: বিভিন্ন মেয়াদে সাজা ধামইরহাটে আশ্রয়ণ প্রকল্পের পাশে বালু খেকুদের থাবা, হুমকির মুখে নদী ও জনপদ চট্টগ্রামে মেসাজ পার্লারের আড়ালে অসামাজিক কার্যকলাপের অভিযোগ, নেতৃত্ব দিচ্ছেন উজ্জল দাশ ধামইরহাটে ওয়ার্ল্ড ভিশনের কারিগরি প্রশিক্ষণ সমাপনী ও সনদ বিতরণ ধামইরহাটে জাতীয় পুষ্টি মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত ধামইরহাটে পুলিশের বড় অভিযান: ৫ হাজার লিটার চোলাইমদ জব্দ ও ধ্বংস কক্সবাজারে ঈদগাঁও ইউপি সদস্য অপহরণ,৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি জ্বালানি তেলের দামে অস্থির চট্টগ্রামের বাজার, বেড়েছে নিত্যপণ্যের দাম

দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ককে বহিষ্কারের দাবিতে মানববন্ধন

 

মোঃ সেলিম উদ্দিন খাঁন বিশেষ প্রতিনিধি

ইদ্রিস মিয়াকে আহ্বায়ক এবং লায়ন হেলাল উদ্দিনকে সদস্যসচিব উল্লেখ করে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আংশিক আহ্বয়াক কমিটি ঘোষণা করা হয় গত ২ ফেব্রুয়ারি। সেই কমিটি নিয়ে বিতর্কের শেষ নেই, গতকাল বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে নগরের জামালখান প্রেসক্লাবের সামনে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদ্য মনোনীত আহ্বায়ক ইদ্রিস মিয়াকে বহিষ্কারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন দলটির নেতাকর্মীরা।

মানববন্ধনে বিএনপির নেতারা বলেন, আওয়ামী লীগের দুর্নীতি অপকর্মের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে আমরা জেল জুলুম নির্যাতনের শিকার হয়েছি। বিএনপিকে অন্তরে ধারণ করেছি বলে বিধায় জেল-জুলুম খেটেছি ।কিন্তু কয়েকদিন আগে যারা আহবায়ক কমিটিতে পদ পেয়েছেন, তারা দীর্ঘ ১৭ বছর আওয়ামী লীগের দালালি করেছেন। সেই আওয়ামী লীগের দালালি করা লোকজন এখন পদ পদবী নিয়ে বিএনপিকেই অপমানিত করছে। বক্তারা আরও বলেন, ১৭ বছর আমরা মামলা হামলার শিকার হয়েও রাজপথে আন্দোলনে ছিলাম।

সর্বশেষ গত ৫ আগস্ট আওয়ামী ফ্যাসিস্ট সরকারকে বিতাড়িত করেছি। রাজনৈতিক মামলায় আদালত প্রাঙ্গনে এখনও হাজিরা দিতে হয়। আর দক্ষিণ জেলা বিএনপির কমিটিতে ফ্যাসিবাদের দোসররা বলছে, আমরা না-কি নিজেদের দোষেই মামলা খেয়েছি। বিশেষ করে নতুন কমিটির আহবায়ক ইদ্রিস মিয়া সম্প্রতি নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে গণমাধ্যমে বিরুপ মন্তব্য করেছেন।

আমরা তাঁর এই বক্তব্যের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। একই সঙ্গে তাকে এখনই দল থেকে বহিষ্কারের দাবি জানাচ্ছি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা রাজপথে ছিলাম। তাই আমরা মামলা হামলার শিকার হয়েছি। আর এখন যারা কমিটিতে এসেছেন, তারা আওয়ামী ফ্যাসিস্টের দালাল ছিলেন। যে কারণে হাসিনার সরকার তাদের কোন ক্ষতি করেনি।

মানববন্ধনে বক্তব্য রাখেন, বিএনপি নেতা গাজী আবু তাহের, মো. আবদুল মাবুদ, ইব্রাহিম সওদাগর, ইয়াসিন আরফাত, এস এম নয়ন, চৌধুরী হারুন, আলম খান, ওবায়দুল হক রিকু, মাকসুদুল হক রিপন, ফয়সাল সিকদার সোহান, মহিউদ্দিন সাগর, আব্দুল্লাহ আল নোমান জিহাদ, এমরান, খোরশেদ, মিনহাজ উদ্দিন ইমনসহ চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের মামলা-হামলায় কারা নির্যাতিত নেতারা বক্তব্য রাখেন।

প্রসঙ্গত, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির আহ্বায়ক ইদ্রিস মিয়া সম্প্রতি একটি গণমাধ্যমে বলেছেন ২০১৮ সালের পর গনতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে তাঁর বিরুদ্ধে একটি মামলাও হয়নি। যারা মামলার আসামি হয়েছেন, তারা অতি উৎসাহী হয়ে মামলার আসামি হয়েছেন

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com