বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
শ্রীমঙ্গলে চোরচক্রের দুই সদস্য আটক, মালামাল উদ্ধার ডিমলায় ট্রাক চাপায় প্রাণ গেল নবম শ্রেণির ছাত্রীর ধামইরহাটে পুলিশের বিশেষ অভিযানে ৩ মাদকসেবী আটক: বিভিন্ন মেয়াদে সাজা ধামইরহাটে আশ্রয়ণ প্রকল্পের পাশে বালু খেকুদের থাবা, হুমকির মুখে নদী ও জনপদ চট্টগ্রামে মেসাজ পার্লারের আড়ালে অসামাজিক কার্যকলাপের অভিযোগ, নেতৃত্ব দিচ্ছেন উজ্জল দাশ ধামইরহাটে ওয়ার্ল্ড ভিশনের কারিগরি প্রশিক্ষণ সমাপনী ও সনদ বিতরণ ধামইরহাটে জাতীয় পুষ্টি মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত ধামইরহাটে পুলিশের বড় অভিযান: ৫ হাজার লিটার চোলাইমদ জব্দ ও ধ্বংস কক্সবাজারে ঈদগাঁও ইউপি সদস্য অপহরণ,৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি জ্বালানি তেলের দামে অস্থির চট্টগ্রামের বাজার, বেড়েছে নিত্যপণ্যের দাম

পটিয়ায় মধ্যরাতে চার লাখ টাকার অবৈধ সেগুনকাঠ জব্দ

 

মোঃ সেলিম উদ্দিন খাঁন বিশেষ প্রতিনিধি

পটিয়ায় মধ্যরাতে বিপুল পরিমাণ অবৈধ সেগুনকাঠ জব্দ করা হয়েছে। বুধবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার খরনা এলাকা হতে চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের অভিযানে অবৈধ এ সেগুন কাঠ জব্দ করা হয়।

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) গোপন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় পরিত্যক্ত অবস্থায় এ কাঠগুলো উদ্ধার করা হলেও অবৈধ এ কাঠের সাথে সম্পৃক্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত অবৈধ সেগুন কাঠের পরিমাণ প্রায় ৩৫০ টুকরো। জব্দকৃত সেগুন কাঠগুলো ৪টি ট্রাকভর্তি করে পটিয়া বন বিভাগ অফিস আঙ্গিনায় নিয়ে এসে বন বিভাগের হেফাজতে রাখা হয়েছে।

বন বিভাগ কর্তৃক অভিযানে জব্দকৃত সেগুন কাঠের জব্দ তালিকা প্রস্তুত এবং এ বিষয়ে একটি নিয়মিত মামলা প্রদান করা হয়েছে। অভিযানে চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের পটিয়া রেঞ্জ অফিসার সহ ফরেস্টার এবং থানা পুলিশের সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, অবৈধ সেগুন কাঠ জব্দকালে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান এর মালিকানা দাবি করেননি। এ বিষয়ে চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের পটিয়া রেঞ্জ কর্মকর্তা এমদাদুল হক জানান, উদ্ধারকৃত অবৈধ সেগুন কাঠের আনুমানিক মূল্য প্রায় ৪ লাখ টাকা। কাঠ বিভিন্ন এলাকা থেকে এখানে এনে স্তুপ করেছিল। এ ঘটনায় বন আইনে মামলা দায়ের করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com