বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
শ্রীমঙ্গলে চোরচক্রের দুই সদস্য আটক, মালামাল উদ্ধার ডিমলায় ট্রাক চাপায় প্রাণ গেল নবম শ্রেণির ছাত্রীর ধামইরহাটে পুলিশের বিশেষ অভিযানে ৩ মাদকসেবী আটক: বিভিন্ন মেয়াদে সাজা ধামইরহাটে আশ্রয়ণ প্রকল্পের পাশে বালু খেকুদের থাবা, হুমকির মুখে নদী ও জনপদ চট্টগ্রামে মেসাজ পার্লারের আড়ালে অসামাজিক কার্যকলাপের অভিযোগ, নেতৃত্ব দিচ্ছেন উজ্জল দাশ ধামইরহাটে ওয়ার্ল্ড ভিশনের কারিগরি প্রশিক্ষণ সমাপনী ও সনদ বিতরণ ধামইরহাটে জাতীয় পুষ্টি মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত ধামইরহাটে পুলিশের বড় অভিযান: ৫ হাজার লিটার চোলাইমদ জব্দ ও ধ্বংস কক্সবাজারে ঈদগাঁও ইউপি সদস্য অপহরণ,৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি জ্বালানি তেলের দামে অস্থির চট্টগ্রামের বাজার, বেড়েছে নিত্যপণ্যের দাম

তানোরে শিক্ষকের অবহেলায় শিক্ষার্থীর পা-ভাঙলো

সোহেল রানা,রাজশাহী,প্রতিনিধি :

রাজশাহীর তানোরে তালন্দ ইউনিয়নের (ইউপি) লালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অর্জুন কুমার দাসের দায়িত্ব অবহেলায় তৃতীয় শ্রেণির মেধাবী এক শিশু শিক্ষার্থীর  পা ভেঙে মুমূর্ষু অবস্থায় রাজশাহীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আগামিকাল তার পায়ে অস্ত্রপাচার করা হবে। গত ২ ফেব্রুয়ারী রোববার সকালে বিদ্যালয় চত্ত্বরে এই মর্মান্তিক  ঘটনা ঘটেছে। আহত শিক্ষার্থীর নাম মুরসালিন (১২) সে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ও লালপুর গ্রামের উজ্জ্বল রহমানের পুত্র। এখবর ছড়িয়ে পড়লে এলাকার অভিভাবক ও শিক্ষানুরাগী সচেতন মহলের মাঝে চরম অসন্তোষের সৃষ্টি হয়েছে। তারা অভিযুক্ত শিক্ষকের অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক অভিভাবক অভিযোগ করে বলেন,প্রধান শিক্ষকে অপসারণ করা না হলে তারা তাদের সন্তানদের এই স্কুলে আর লেখাপড়া করাবেন না।

স্থানীয়রা জানান,আগামি ৫ ফেব্রুয়ারী তালন্দ ইউপির নারায়নপুর দ্বিতীয় উচ্চ বিদ্যালয় মাঠে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হবে। আর এজন্য অনুশিলনের নামে ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করে প্রধান শিক্ষক অর্জন কুমার। বিদ্যালয় চত্ত্বরে আয়োজিত অনুশিলনে অংশগ্রহণ করতে ছেলে-মেয়ে সকল শিক্ষার্থীকে বাধ্য করা হয়।

এদিন প্রধান শিক্ষক অর্জুন জোরপূর্বক ছেলেদের হাই জাম্প খেলায় অংশগ্রহণ করান। মুরসালিন জাম্প দেবার জন্য দৌড়ে শুরু করে।কিন্ত্ত শেষ মুহুর্তে প্রধান শিক্ষক হাত উচুঁ করে তাকে জাম্প দিতে নিষেধ করে, এসময় শরীরের ভারসাম্য হারিয়ে মুরসালিন শক্ত মাটিতে পড়ে গেলে তার পা ভেঙে যায়।কিন্ত্ত তার চিকিৎসা না করিয়ে প্রধান শিক্ষক  তাকে হাটাহাটি করায় এক পর্যায়ে পা-ফুলে রক্তাক্ত হয়ে সে মাটিতে লুটিয়ে পড়ে। আশপাশের লোকজন মুমুর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে তানোর উপজেলা হাসপাতাল ও পরে রাজশাহীর একটি

বেসরকারি হাসপাতালে নিয়ে চিকিৎসা করানো হচ্ছে।

এদিকে প্রধান শিক্ষকের ভুলে পা ভেঙে মুরসালিন হাসপাতালে চিকিৎসাধীন থাকলেও প্রধান শিক্ষক অর্জুন কুমারের কোনো অনুশোচনা বা সহযোগীতা নাই, এমনকি তার খোঁজ খবর নেয়া প্রয়োজন মনে করেনি।

এবিষয়ে জানতে চাইলে প্রধান শিক্ষক অর্জুন কুমার বলেন,ছাত্রের পা ভাঙলে তার করার কি আছে,ভাগ্যর ওপর কারো হাত নাই, তিনি বলেন, চিকিৎসা করালে পা ভালো হয়ে যাবে, এটা নিয়ে খবর করার কি আছে। তিনি আরো বলেন, শিক্ষা কর্মকর্তা খেলা-ধুলার আয়োজন করতে বলেছেন তাই তিনি আয়োজন করেছেন। দায় তো শিক্ষা কর্মকর্তাও এড়াতে পারেনি।

এবিষয়ে মুরসালিনের পিতা উজ্জ্বল রহমান বলেন,খেলাধুলা করতে গিয়ে তার সন্তানের পা ভেঙেছে,অথচ প্রধান শিক্ষক একটি বার খোঁজখবর নিতে আসেনি।তিনি প্রধান শিক্ষকের অপসারন চান।

এবিষয়ে উপজেলা সরকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মনিরা বেগম বলেন, বিষয়টি তার জানা নাই।তিনি বলেন, এবিষয়ে বিস্তারিত খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com