বুধবার, ২৪ Jun ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
খুলশীতে অবৈধ জুয়ার আসরের অভিযোগ, অসাধু কর্মকর্তাদের সম্পৃক্ততার গুঞ্জন চান্দগাঁও থানা জামায়াতের নির্বাচন বিভাগীয় দায়িত্বশীল সমাবেশে মুহাম্মদ উল্লাহ টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার ও চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড চট্টগ্রামে আ.লীগের নাশকতা প্রতিরোধে এনসিপির মিছিল নাইক্ষ্যংছড়িতে অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল উদ্ধার মহাসড়কে বেপরোয়া দুই বাসের সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু পুলিশের বিশেষ ফোর্স মোবিলাইজেশন ড্রিল ও চেকপোস্ট কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মসূচি ঠেকাতে রূপগঞ্জে বিক্ষোভ মিছিল সমাবেশ নবীনগরে গভীর রাতে বাড়ি থেকে তুলে নিয়ে ডাকাতি মামলায় ফাঁসানোর অভিযোগ: পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন অধিক মুনাফার আশায় শত শত বস্তা পেঁয়াজ মজুতের অভিযোগ, পচে দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী

লোহাগাড়ায় মুঠোফোনে ভিডিও করাকে কেন্দ্র করে সংঘর্ষে স্কুলছাত্র নিহত

 

মোঃ সেলিম উদ্দিন খাঁন বিশেষ প্রতিনিধি

চট্টগ্রামের লোহাগাড়ার পুটিবিলায় মাদ্রাসার বার্ষিক সভায় টিকটক করাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে ছুরিকাঘাতে মুবিনুল হক মুমিন (১৭) নামে এক স্কুল ছাত্র খুন হয়েছে।

বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে পুটিবিলা ইউনিয়নের ৪নং পূর্ব তাতী পাড়ায় ইমামাবারী মসজিদের বার্ষিক সভায় এ ঘটনায় ঘটে।নিহত মুমিন নালারকুল মুন্সি পাড়ার এলাকার মৃত মোজাম্মেল হকের পুত্র ও পুটিবিলা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।এ ঘটনায় মো. মুকিত উদ্দিন (২১) নামে আরো একজন ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছে। তাকে আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

মুকিত একই এলাকার রহমত উল্লাহর পুত্র।স্থানীয় বাসিন্দা নুরুল আলম আলম জানান, রাত ৮ টার দিকে তাতী পাড়া মসজিদের বার্ষিক সভা চলছিল। সেখানে মুমিন ও মুকিত নালারকুল থেকে সভায় আসেন বেড়াতে ।সেখানে ভাসমান কসমেটিক্স দোকানের সামনে টিকটিক করাকে নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

ঘটনার একপর্যায়ে মুমিন ও মুকিতকে ছুরিকাঘাত করে পলিয়ে যায় অপর গ্রুপটি।স্থানীয়া তাদের দুজনকে উদ্ধার করে উপজেলার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখানে থেকে গুরুতর আহত মুকিতকে আশংকাজনক অবস্থায় চট্টগ্রামে প্রেরণ করা হয়। লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডা. রীতিপূর্ণা হৈমন্তিকা দাশগুপ্তা জানান, হাসপাতালে আনার আগেই মুমিনের মৃত্যু হয়।

মরদেহ হাসপাতালে রয়েছে। পুলিশকে খবর দেওয়া হয়েছে।লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) আরিফুর রহমান জানান, ভাসমান কসমেটিক্স দোকানের সামনে ১৭/২৩ বছর বয়সের দুই গ্রুপ যুবকদের মধ্যে টিকটক করাকে কেন্দ্র করে ঝগড়াঝাঁটি হয়। একপর্যায়ে মমিন নামের যুবক ছুরিকাঘাতে নিহত হয়। এঘটনায় জড়িতদের গ্রেফতারের জন্য অভিযান চলতেছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com