বুধবার, ০৬ মে ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
চকরিয়া প্রেসক্লাবের উপ-দপ্তর সম্পাদক নির্বাচিত হলেন সাংবাদিক ফয়সাল আলম সাগর গণপূর্তে প্রভাবশালী সিন্ডিকেটের অভিযোগ: টেন্ডার, পদোন্নতি ও প্রকল্প বাণিজ্যে অতিরিক্ত প্রধান প্রকৌশলীকে ঘিরে তোলপাড় শ্রীমঙ্গলে লোকালয় থেকে বাফ ট্রাইপড কিলব্যাক সাপ উদ্ধার সৌন্দর্যবর্ধনের নামে চুক্তি লঙ্ঘন করে স্থাপনা করা চলবেনা: মেয়র ডা. শাহাদাত সাংবাদিক উন্নয়ন পরিষদের উদ্যোগে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে বাংলাদেশ প্রেস ইউনিটির মুক্ত সভা নেত্রকোনায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কথা-কাটাকাটির জেরে যুবক খুন বহিরাগত যাত্রী, নষ্ট বাস, অ্যাম্বুলেন্স সংকট—বেরোবি পরিবহনে অব্যবস্থাপনা নেত্রকোনার হাওর পাড়ের কৃষকদের আর্তনাদ শ্রীমঙ্গলে মসজিদে ঢুকে এক মুসল্লীকে হত্যা, ঘাতক আটক

টেকনাফ বাড়ির ছাদে পাওয়া গেল মেছোবাঘের তিন ছানা- রেঞ্জ কর্মকর্তা আবদুর রশিদ

মোঃ সেলিম উদ্দিন খাঁন বিশেষ প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফের একটি ঘরের ছাদ থেকে মেছোবাঘের তিনটি ছানা উদ্ধার করেছে বন বিভাগ। গতকাল শনিবার সন্ধ্যায় ঘরটির ছাদের ওপর থাকা লাকড়ির স্তূপে মেছোবাঘের এসব ছানা পাওয়া যায়।
বন বিভাগ সূত্রে জানা গেছে, টেকনাফ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ইসলামাবাদ গ্রামের আবদুস সালাম নামের এক ব্যক্তির ঘর থেকে মেছোবাঘের ছানাগুলো উদ্ধার করা হয়েছে।

গতকাল সন্ধ্যায় ঘরের ছাদে থাকা লাকড়ির স্তূপের ভেতরে এসব ছানা দেখতে পেয়ে বন বিভাগকে খবর দেওয়া হয়। এরপর বন বিভাগের স্থানীয় রেঞ্জ কর্মকর্তার নেতৃত্বে একটি দল ওই ঘরে গিয়ে মেছোবাঘের ছানাগুলো উদ্ধার করে। বন বিভাগের টেকনাফ রেঞ্জ কর্মকর্তা আবদুর রশিদ জানান, উদ্ধার করা তিনটি ছানা তাঁর কার্যালয়ে রাখা রয়েছে।

আজ রোববার দুপুরে এসব ছানা বনে অবমুক্ত করা হয়েছে। উদ্ধারের পর খাবার হিসেবে মেছোবাঘের ছানাগুলোকে দুই কেজি মুরগি, কিছু মাছ ও এক কেজি গরুর দুধ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com