বুধবার, ২৪ Jun ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
খুলশীতে অবৈধ জুয়ার আসরের অভিযোগ, অসাধু কর্মকর্তাদের সম্পৃক্ততার গুঞ্জন চান্দগাঁও থানা জামায়াতের নির্বাচন বিভাগীয় দায়িত্বশীল সমাবেশে মুহাম্মদ উল্লাহ টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার ও চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড চট্টগ্রামে আ.লীগের নাশকতা প্রতিরোধে এনসিপির মিছিল নাইক্ষ্যংছড়িতে অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল উদ্ধার মহাসড়কে বেপরোয়া দুই বাসের সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু পুলিশের বিশেষ ফোর্স মোবিলাইজেশন ড্রিল ও চেকপোস্ট কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মসূচি ঠেকাতে রূপগঞ্জে বিক্ষোভ মিছিল সমাবেশ নবীনগরে গভীর রাতে বাড়ি থেকে তুলে নিয়ে ডাকাতি মামলায় ফাঁসানোর অভিযোগ: পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন অধিক মুনাফার আশায় শত শত বস্তা পেঁয়াজ মজুতের অভিযোগ, পচে দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী

চকরিয়ায় কাভার্ডভ্যান উল্টে মাছের ঘেরে, চালক নিহত

মোঃ সেলিম উদ্দিন খাঁন বিশেষ প্রতিনিধি:

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি কাভার্ড ভ্যান সড়কের পাশে মাছের ঘেরে পড়ে যায়। এতে ভেতরে আটকা পড়ে মারা যান চালক হরমত আলী (৩৫)। এ সময় কাভার্ড ভ্যানের হেলপারও আহত হন।

বৃহস্পতিবার সকাল ১০টায় মহাসড়কের চকরিয়া উপজেলার বরইতলী পুরাতন রাস্তার মাথা এলাকায় এ ঘটনা ঘটে।পরে বেলা দুইটার দিকে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন মাছের ঘেরে উল্টে থাকা কাভার্ড ভ্যানের ভেতর থেকে মৃত অবস্থায় চালককে উদ্ধার করে।

চালক হরমত আলীর বাড়ি ময়মনসিংহ জেলায় ও আহত হেলপার দিলহাজ উদ্দিনের (২৩) বাড়ি ভোলা জেলায়।চিরিঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল আমিন বলেন, কাভার্ড ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে মৎস্যঘেরে পড়ে উল্টে যায়।

এর সামনের অর্ধেক অংশ পানিতে ডুবে থাকে। এসময় চালক ও হেলপার দুইজনই আটকা পড়েন। পরে হেলপার বের হতে পারলেও চালক আটকা পড়ে মারা যায়। গাড়ি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com