বুধবার, ২৪ Jun ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
খুলশীতে অবৈধ জুয়ার আসরের অভিযোগ, অসাধু কর্মকর্তাদের সম্পৃক্ততার গুঞ্জন চান্দগাঁও থানা জামায়াতের নির্বাচন বিভাগীয় দায়িত্বশীল সমাবেশে মুহাম্মদ উল্লাহ টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার ও চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড চট্টগ্রামে আ.লীগের নাশকতা প্রতিরোধে এনসিপির মিছিল নাইক্ষ্যংছড়িতে অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল উদ্ধার মহাসড়কে বেপরোয়া দুই বাসের সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু পুলিশের বিশেষ ফোর্স মোবিলাইজেশন ড্রিল ও চেকপোস্ট কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মসূচি ঠেকাতে রূপগঞ্জে বিক্ষোভ মিছিল সমাবেশ নবীনগরে গভীর রাতে বাড়ি থেকে তুলে নিয়ে ডাকাতি মামলায় ফাঁসানোর অভিযোগ: পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন অধিক মুনাফার আশায় শত শত বস্তা পেঁয়াজ মজুতের অভিযোগ, পচে দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী

টেকনাফের অবৈধ ৬ ইটভাটাকে সিলগালা ও ১২ লক্ষ টাকা জরিমানা

মোঃ সেলিম উদ্দিন খাঁন বিশেষ প্রতিনিধি :

কক্সবাজারের টেকনাফে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইনের বিভিন্ন ধারা লংঘনের অপরাধে ৬ টি অবৈধ ইট ভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর।

অভিযানে ৬ অবৈধ ইটভাটাকে ২ লক্ষ টাকা করে ১২ লক্ষ টাকা জরিমানা করা হয়।মঙ্গলবার (২৮ জানুয়ারি) টেকনাফ উপজেলার বিভিন্ন জায়গায় পরিবেশ অধিদপ্তর, সদর দপ্তর ঢাকার মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং-এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রেজওয়ান-উল-ইসলাম এর নেতৃত্বে পরিবেশ অধিদপ্তর, কক্সবাজার জেলা কার্যালয়ের উপপরিচালক জমির উদ্দিন-এর উপস্থিতিতে এবং কক্সবাজার জেলা পুলিশ, টেকনাফ থানা পুলিশ, র‍্যাব-১৫ ও ফায়ার সার্ভিস-এর সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়। কক্সবাজার পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. রুনায়েত আমিন রেজা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯)-এর বিভিন্ন ধারা লংঘনের অপরাধে টেকনাফ উপজেলার ০৬ টি অবৈধ ইট ভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট অভিযানে প্রতিটি ইট ভাটাকে ২ লক্ষ টাকা করে মোট ১২ লক্ষ টাকা অর্থদণ্ড আরোপ করে নগদ আদায় করা হয় এবং ইট ভাটাগুলোর সকল কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।

জরিমানা ও বন্ধ হয়ে যাওয়া ইটভটাগুলো হলো, টেকনাফের হোয়াইকং দৈংগাকাটার মেসার্স এ আর বি বিক্স, একই এলাকার মেসার্স এম কে বি বিক্স, হোয়াইক্যং এর মেসার্স এ এইচ বি বিক্স, মেসার্স এস এম বি বিক্স, মেসার্স কে এন বি বিক্স এবং হোয়াইকং লাতুরিখোলা এর মেসার্স এম আর বি বিক্স।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com