বুধবার, ২৪ Jun ২০২৬, ১০:২৩ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
খুলশীতে অবৈধ জুয়ার আসরের অভিযোগ, অসাধু কর্মকর্তাদের সম্পৃক্ততার গুঞ্জন চান্দগাঁও থানা জামায়াতের নির্বাচন বিভাগীয় দায়িত্বশীল সমাবেশে মুহাম্মদ উল্লাহ টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার ও চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড চট্টগ্রামে আ.লীগের নাশকতা প্রতিরোধে এনসিপির মিছিল নাইক্ষ্যংছড়িতে অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল উদ্ধার মহাসড়কে বেপরোয়া দুই বাসের সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু পুলিশের বিশেষ ফোর্স মোবিলাইজেশন ড্রিল ও চেকপোস্ট কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মসূচি ঠেকাতে রূপগঞ্জে বিক্ষোভ মিছিল সমাবেশ নবীনগরে গভীর রাতে বাড়ি থেকে তুলে নিয়ে ডাকাতি মামলায় ফাঁসানোর অভিযোগ: পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন অধিক মুনাফার আশায় শত শত বস্তা পেঁয়াজ মজুতের অভিযোগ, পচে দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী

সাবেক এমপি নদভী দুই মামলায় ৫ দিনের রিমান্ডে

মোঃ সেলিম উদ্দিন খাঁন বিশেষ প্রতিনিধি

চট্টগ্রাম ১৫ সাতকানিয়া লোহাগাড়া আসনের সাবেক সংসদ সদস্য আবু রেজা মুহম্মদ নিজামুদ্দিন নদভীকে চান্দগাঁও থানার পৃথক দুটি হত্যা মামলায় মামলায় তিন ও দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ রোববার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ষষ্ঠ আদালতের বিচারক কাজী শরীফুল ইসলাম এই আদেশ দেন। এর আগে সকালে কড়া পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে তাঁকে আদালতে তোলা হয়। গত বুধবার চট্টগ্রামে আদালতে সাবেক এই এমপিকে হাজির করা হলে পুলিশের আবেদনের প্রেক্ষিতে পৃথক দুই মামলায় তাঁর চার দিনের রিমান্ড মঞ্জুর করে চট্টগ্রাম সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুমিনুন্নিসা খানমের আদালত।

চট্টগ্রাম মহানগর পিপি মফিজুল হক জানান, গত সপ্তাহে বিস্ফোরণ দ্রব্য নিয়ন্ত্রণ আইনে সাতকানিয়া ও লোহাগাড়া থানায় হওয়া পৃথক দুই মামলায় এই সাবেক এই সংসদ সদস্যের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছিল আদালত। আজ তাঁকে আবার আদালতে উপস্থাপন করা হলে আদালত চান্দগাঁও থানার দুটি মামলায় মোট ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ১৫ ডিসেম্বর রাতে সাতকানিয়া-লোহাগাড়ার সাবেক এই সংসদ সদস্যকে রাজধানীর উত্তরা এলাকা থেকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাঁর বিরুদ্ধে সরকার পতনের পর চট্টগ্রামেও একাধিক মামলা হয়েছে।

পরে রাজধানীর লালবাগ থানায় দায়ের করা ঢাকা আইডিয়াল কলেজের শিক্ষার্থী খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় গ্রেপ্তার দেখায় পুলিশ। ওই মামলায় ১০ দিনের রিমান্ড আবেদন করলে শুনানি শেষে একদিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন ঢাকার একটি আদালত।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com