বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
খুলশীতে অবৈধ জুয়ার আসরের অভিযোগ, অসাধু কর্মকর্তাদের সম্পৃক্ততার গুঞ্জন চান্দগাঁও থানা জামায়াতের নির্বাচন বিভাগীয় দায়িত্বশীল সমাবেশে মুহাম্মদ উল্লাহ টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার ও চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড চট্টগ্রামে আ.লীগের নাশকতা প্রতিরোধে এনসিপির মিছিল নাইক্ষ্যংছড়িতে অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল উদ্ধার মহাসড়কে বেপরোয়া দুই বাসের সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু পুলিশের বিশেষ ফোর্স মোবিলাইজেশন ড্রিল ও চেকপোস্ট কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মসূচি ঠেকাতে রূপগঞ্জে বিক্ষোভ মিছিল সমাবেশ নবীনগরে গভীর রাতে বাড়ি থেকে তুলে নিয়ে ডাকাতি মামলায় ফাঁসানোর অভিযোগ: পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন অধিক মুনাফার আশায় শত শত বস্তা পেঁয়াজ মজুতের অভিযোগ, পচে দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী

মহেশখালীতে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্রসহ ৬ সন্ত্রাসী আটক

মোঃ সেলিম উদ্দিন খাঁন বিশেষ প্রতিনিধি:

মহেশখালীতে কোস্ট গার্ড এবং নৌবাহিনীর যৌথ অভিযানে কলিমউল্লাহ বাহিনীর কলিমসহ ৬ জন দুর্ধর্ষ সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি করা হয়েছে।এসময় ৫টি আগ্নেয়াস্ত্র, ১৩টি দেশীয় অস্ত্র ও ১১ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে বলে দাবী যৌথবাহিনীর।

কোস্ট গার্ড এর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, মহেশখালী উপজেলার ধলঘাটা এলাকার সাধারণ জনগণের উপর কলিমউল্লাহ বাহিনী নামক কুখ্যাত সন্ত্রাসী দল দীর্ঘদিন যাবত অস্ত্র প্রদর্শন করে জমিদখল, চাঁদাবাজি, সরকারি সম্পদ ধ্বংস সহ অন্যান্য অপরাধমূলক কার্যক্রম করে আসছিলো বলে দাবী কোস্টগার্ডের।

ভুক্তভোগী স্থানীয় ব্যক্তি কোস্ট গার্ডের শরণাপন্ন হলে ওই এলাকায় কোস্ট গার্ড গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। গোয়েন্দা সূত্রের তথ্যে, কলিমউল্লাহ বাহিনীর সক্রিয় সদস্যরা মহেশখালী উপজেলার ধলঘাটা ইউনিয়নের মুহরীঘোনা সংলগ্ন এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এমন প্রাপ্ত তথ্যের ভিত্তিতে শুক্রবার (২৪ জানুয়ারি) মধ্যরাত আনুমানিক ৩ টায় কোস্ট গার্ড এবং নৌবাহিনীর সমন্বয়ে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে যৌথ বাহিনী মহেশখালীর কুখ্যাত ও দুর্ধর্ষ ডাকাত দলের ৬ জন সক্রিয় সদস্যকে ৫টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ১২ রাউন্ডস তাজা গোলা, ২৩টি দেশীয় অস্ত্র এবং নগদ ১ লক্ষ ২৫ হাজার টাকাসহ তাদের আটক করতে সক্ষম হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com