বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
খুলশীতে অবৈধ জুয়ার আসরের অভিযোগ, অসাধু কর্মকর্তাদের সম্পৃক্ততার গুঞ্জন চান্দগাঁও থানা জামায়াতের নির্বাচন বিভাগীয় দায়িত্বশীল সমাবেশে মুহাম্মদ উল্লাহ টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার ও চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড চট্টগ্রামে আ.লীগের নাশকতা প্রতিরোধে এনসিপির মিছিল নাইক্ষ্যংছড়িতে অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল উদ্ধার মহাসড়কে বেপরোয়া দুই বাসের সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু পুলিশের বিশেষ ফোর্স মোবিলাইজেশন ড্রিল ও চেকপোস্ট কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মসূচি ঠেকাতে রূপগঞ্জে বিক্ষোভ মিছিল সমাবেশ নবীনগরে গভীর রাতে বাড়ি থেকে তুলে নিয়ে ডাকাতি মামলায় ফাঁসানোর অভিযোগ: পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন অধিক মুনাফার আশায় শত শত বস্তা পেঁয়াজ মজুতের অভিযোগ, পচে দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী

খুলশীতে চুরি যাওয়া স্বর্ণালংকার ও টাকাসহ গৃহকর্মী সেলিনা আক্তারকে গ্রেফতার করেছে পুলিশ

মোঃ সেলিম উদ্দিন খাঁন বিশেষ প্রতিনিধি:

চট্টগ্রামের খুলশীতে বাড়ির মালিকের অনুপস্থিতিতে প্রায় ২২ লাখ টাকার সাড়ে ১২ ভরি স্বর্ণালংকার এবং নগদ ১ লাখ টাকা চুরি করে পালিয়ে যাওয়া গৃহকর্মী সেলিনা আক্তারকে (২১) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান উপ কমিশনার (অপরাধ) রইছ উদ্দিন। এর আগে বুধবার (২২ জানুয়ারি) টেকনাফের সাবরাং ইউনিয়নের কোয়াংছড়ি পাড়ায় অভিযান চালিয়ে ওই গৃহকর্মীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের পর সেলিনার দেওয়া তথ্যের ভিত্তিতে তার দখল থেকে চুরিকৃত স্বর্ণালংকার- ১টি ব্রেসলেট, ২টি বালা, ১টি গলার হার, ২টি কানের দুল, ২টি চেইন, ১টি চিক, এবং ৩টি রিংসহ মোট ১২.৫ ভরি স্বর্ণালংকার এবং নগদ ১৮ হাজার টাকা উদ্ধার করা হয়। সংবাদ সম্মেলনে উপ পুলিশ কমিশনার (অপরাধ) রইছ উদ্দিন জানান, সেলিনা আক্তার নামে ওই গৃহকর্মী নগরীর খুলশী এলাকার একটি বাসায় দেড় মাস আগে কাজ নেন।

চলতি বছরের ৯ জানুয়ারি বাসার সবাই বেড়াতে গেলে সেলিনা সুযোগ বুঝে আলমারির ড্রয়ারের তালা ভেঙে নগদ এক লাখ টাকা এবং সাড়ে ১২ ভরি ওজনের স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যান।চুরি হওয়া স্বর্ণালংকারের মধ্যে ছিল গলার হার, চুড়ি, আংটি, কানের দুলসহ বিভিন্ন অলংকার। মঙ্গলবার (২১ জানুয়ারি) বাসার মালিক মাহবুবুর রহমান খুলশী থানায় একটি চুরির মামলা দায়ের করেন।

এরপর অভিযান চালিয়ে বুধবার সেলিনাকে গ্রেফতার করে পুলিশ।রইছ উদ্দিন বলেন, ‘সেলিনা গৃহকর্মী হিসেবে কাজ নেওয়ার পর থেকেই চুরির পরিকল্পনা করছিল।

গ্রেফতারের পর সেলিনার কাছ থেকে সাড়ে ১২ ভরি স্বর্ণালংকার এবং নগদ ১৮ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। বাকি টাকা সে মোবাইল, জামা-কাপড় কিনতে খরচ করেছে বলে আমাদের কাছে স্বীকার করেছে। সে পেশাদার চোর কি না সেটা আমরা তদন্ত করছি।’

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com