শনিবার, ০৯ মে ২০২৬, ১০:১৯ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
আসছে বর্ষায় জলাবদ্ধতায় নগরবাসীকে ৭০-৮০ ভাগ এলাকা জলজট মুক্ত থাকবে: চসিক মেয়র চুনতি রেঞ্জের হারবাং বিট কর্মকর্তাসহ বনকর্মীদের ওপর হামলা বান্দরবান,লামায় অবৈধ ইটভাটায় অভিযান : ২ লাখ টাকা জরিমানা মারামারির পর বাস চালাচ্ছিলেন ‘উত্তেজিত’ চালক, দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪ আহত ২০ “মাঠে ফিরলেই বদলাবে তরুণ সমাজ”— নবীনগরে দেড় লাখ টাকার ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন এমপি অ্যাডভোকেট আব্দুল মান্নান সিলেটের ডিআইজি ও মৌলভীবাজারের পুলিশ সুপারকে বিদায় সংবর্ধনা  শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে মাদক বিক্রির ৫ লক্ষ টাকা উদ্ধার মৌলভীবাজারে এসএ পরিবহনের গাড়ী থেকে অর্ধ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ সিলেটের ডিআইজি ও মৌলভীবাজারের পুলিশ সুপারকে বিদায় সংবর্ধনা এলডিপি ছেড়ে এনসিপিতে যোগ দিলেন জাফর আহমদ চৌধুরী

চট্টগ্রামে এক মাসে সড়ক দুর্ঘটনায় ১৮ জন নিহত,৩০ জন বাইক আরোহী আহত

মোঃ সেলিম উদ্দিন খাঁন বিশেষ প্রতিনিধি:

চট্টগ্রামের মীরসরাইয়ে গত বৃহস্পতিবার রাতে বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী তিন বন্ধুর মৃত্যু হয়েছে।একই দিনে পটিয়ায় বেপরোয়া ট্রাকের চাপায় প্রাণ হারায় ১২ বছরের শিশু।

এর আগে জানুয়ারির শুরুতে উখিয়া, খাগড়াছড়ি ও সাতকানিয়ায় পৃথক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী চারজন মারা যান। গত এক মাসে চট্টগ্রাম, কক্সবাজার ও পার্বত্য অঞ্চলে অন্তত ১০টি সড়ক দুর্ঘটনায় ১৮ জন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ৩০ জন। চট্টগ্রাম অঞ্চলে মহাসড়কে বেপরোয়া বাস ও দ্রুতগতির ট্রাকের কারণে দুর্ঘটনার সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়েছে।

চালকদের অদক্ষতা, ট্রাফিক আইন লঙ্ঘন, এবং দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনার কারণে এসব দুর্ঘটনা ঘটছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বেসরকারি সংগঠন রোড সেফটি ফাউন্ডেশনের তথ্য অনুসারে, ২০২৪ সালে চট্টগ্রামে ১ হাজার ২৯৮টি সড়ক দুর্ঘটনায় ১ হাজার ৪১৩ জন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনার মধ্যে মোটরসাইকেল দুর্ঘটনার হার সবচেয়ে বেশি। গত বছর মোট ২ হাজার ৭৬১টি মোটরসাইকেল দুর্ঘটনায় ২ হাজার ৬০৯ জন নিহত হয়েছেন।

রোড সেফটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুর রহমান বলেন, “চট্টগ্রামের সড়কগুলো অপ্রশস্ত, চালকদের দক্ষতার অভাব, এবং বেপরোয়া গতির কারণে দুর্ঘটনা বাড়ছে। দক্ষ চালক তৈরির উদ্যোগ, ট্রাফিক আইন কঠোরভাবে প্রয়োগ এবং স্বল্পগতির যানবাহনের জন্য আলাদা রাস্তা তৈরি করতে হবে।”

হাইওয়ে পুলিশের এক কর্মকর্তা জানান, হেলমেট ব্যবহার না করা, বেপরোয়া গতি, এবং নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালানো দুর্ঘটনার মূল কারণ। আইন বাস্তবায়নের মাধ্যমে সচেতনতা সৃষ্টি করা গেলে দুর্ঘটনার সংখ্যা কমানো সম্ভব বলে মনে করেন তিনি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com