শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫ পটিয়ার বাইপাস রোডে বাস-প্রাইভেটকারে মুখোমুখি সংঘর্ষ : আহত ৫ লামা ডলুছড়ি রেঞ্জ থেকে রাতের আঁধারে পাচার হচ্ছে অবৈধ ট্রাক ভর্তি কাঁচা বাঁশ কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৩৮ পরিবার পেল ১ কোটি টাকার অনুদান গ্রেপ্তারের পরদিন চট্টগ্রাম কারাগারে মারা গেলেন যুবলীগ নেতা খুলশীতে অবৈধ জুয়ার আসরের অভিযোগ, অসাধু কর্মকর্তাদের সম্পৃক্ততার গুঞ্জন চান্দগাঁও থানা জামায়াতের নির্বাচন বিভাগীয় দায়িত্বশীল সমাবেশে মুহাম্মদ উল্লাহ টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার ও চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড চট্টগ্রামে আ.লীগের নাশকতা প্রতিরোধে এনসিপির মিছিল নাইক্ষ্যংছড়িতে অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল উদ্ধার

চকরিয়ায় গণডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেফতার

মোঃ সেলিম উদ্দিন খাঁন বিশেষ প্রতিনিধিঃ

কক্সবাজারের চকরিয়ায় চিরিঙ্গা-বদরখালী সড়কের রামপুর এলাকায় ডাকাতি প্রস্তুতির সময় পুলিশ অভিযানে তিনজন ডাকাতকে আটক করেছে।আজ বুধবার ভোররাতে উপজেলার সাহারবিল ইউনিয়নের রামপুরস্থ মমতাজ মেম্বারের বাড়ির অদূরে আঞ্চলিক সড়কে এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা গেছে, ডাকাতরা সড়কে ব্যারিকেড দিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে চকরিয়া থানার একাধিক পুলিশ দল দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে ৭-৮ জন ডাকাত পালিয়ে গেলেও ধাওয়া দিয়ে তিনজনকে আটক করা হয়। আটক তিনজন হলেন, চকরিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের গিয়াস উদ্দিনের ছেলে তায়েফুল ইসলাম (২২), ডুলাহাজারা ইউনিয়নের রিংভং গ্রামের গোলাম কাদেরের ছেলে মো. জসিম উদ্দিন (৩৪) এবং চকরিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের মো. আকরামের ছেলে ইসমাইল হোসেন টিপু (৩৫)।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর কাদের ভূঁইয়া বলেন, “ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে আমরা দ্রুত অভিযান চালাই। ঘটনাস্থল থেকে একটি রাইফেলের গুলি, একটি তরবারি, ধারালো দা ও কিরিচ উদ্ধার করেছি। আটক তিনজনের বিরুদ্ধে অস্ত্র ও ডাকাতির প্রস্তুতির ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।”বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com